বার্ধক্য ভাতাবিজেপি সরকারের জনকল্যাণ শিবির চলছে। অনেক বয়স্করাই সেখানে বার্ধক্য ভাতার ফর্ম ফিলআপের জন্য ভিড় করছেন। বার্ধক্য ভাতা ছাড়াও যুবশক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবা নিতে লাইন দিচ্ছেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আবারও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিলআপ করতে হয়েছে। একইভাবে বার্ধক্য ভাতা পেতে হলেও কি নতুন করে ফর্ম ফিলআপ করা জরুরি? জনকল্যাণ শিবিরে কি এই কাজ হবে? এই প্রশ্নে বিভ্রান্ত হচ্ছেন বয়স্করা। খটখটে রোদে, গরমে লাইনে দাঁড়ানোর আগে এই প্রতিবেদনটি পড়ে নিন।
বার্ধক্য ভাতার জন্য নতুন করে ফর্ম ফিলআপ?
তৎকালীন বিজেপি সরকার বার্ধক্য ভাতা ১ হাজার থেকে ২ হাজার টাকা করা হয়েছে। এই টাকা পেতে হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে? বহু প্রবীণ নাগরিক সকাল থেকেই জনকল্যাণ শিবিরে হাজির হচ্ছেন ফর্ম ফিলআপ করতে। তবে জেনে রাখুন, যাঁরা ইতিমধ্যেই বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে কোনও আবেদন বা ফর্ম ফিলআপের প্রয়োজন নেই। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগের মতোই স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার টাকা ঢুকতে শুরু করবে। তবে নতুন আবেদনকারীদের ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন আবেদনকারীদের জন্যই কেবল ফর্ম ও রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখা হয়েছে। সেইসঙ্গে ডিবিটি থাকতে হবে।
আজই শেষ হচ্ছে জনকল্যাণ শিবির। তবে ফর্ম ফিলআপ ছুটির দিন ছাড়া প্রতিদিনই চলবে। এলাকার পুরসভায় ফর্ম জমা নেওয়া হবে। যুবশক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারতের ফর্ম সহ সব প্রকল্পের সেখানে জমা দেওয়া যাবে।
প্রশাসনের তরফে বয়স্কদের জনকল্যাণ শিবিরে গিয়ে অযথা হয়রানি এড়াতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফে। নতুন করে যাঁরা করবেন তাঁদের জন্য ফর্ম পুরসভাতেও মিলবে।
কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন