Onion Price: দামের ঝাঁজে চোখে জল, চিনির পর আমজনতার পকেট কাটছে পেঁয়াজ

Onion Price Hike: চিনির দাম বৃদ্ধির পর এবার দেশে বাড়ছে পেঁয়াজের দাম। এক ধাক্কায় পরপর কয়েকদিনে টানা বেড়েছে পেঁয়াজের রেট। ফলে চোখের জলে নাকের জলে হতে হচ্ছে আমজনতাকে।

Advertisement
দামের ঝাঁজে চোখে জল, চিনির পর আমজনতার পকেট কাটছে পেঁয়াজচিনির পর আমজনতার পকেট কাটছে পেঁয়াজ
হাইলাইটস
  • দিন কয়েক আগে থেকেই বাজারে চড়চড় করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।
  • উৎসবের মরশুম শুরুর ঠিক আগে এই দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
  • অন্যদিকে, চিনির দাম বৃদ্ধি নিয়ে চলছে রাজনৈতিক চর্চাও।

দিন কয়েক আগে থেকেই বাজারে চড়চড় করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। উৎসবের মরশুম শুরুর ঠিক আগে এই দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। চিনির দাম বৃদ্ধি নিয়ে চলছে রাজনৈতিক চর্চাও। এরইমধ্য়ে এবার আমজনতাকে কাঁদাচ্ছে পেঁয়াজের দাম। আচমকাই দেশের বাজারে চড়েছে পেঁয়াজের রেট।

দিল্লি-NCR সহ অনেক শহরেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লি-এনসিআর, নাসিক থেকে চেন্নাই পর্যন্ত পেঁয়াজের দাম চড়চড় করে বেড়েছে। বাজারে পেঁয়াজের রেট গত একমাসে বেড়ে গিয়েছে ১৯-২০ শতাংশ। আজ দিল্লির পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৪২ টাকা।

অন্যদিকে, খুচরো সবজির বাজারগুলিতে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। নাসিকে মাত্র এক মাসে পেঁয়াজের দাম ৭০ শতাংশেরও বেশি বেড়েছে। পেঁয়াজের দামে এই আকস্মিক বৃদ্ধির ফলে নড়েচড়ে বসেছে সরকারও। কেন্দ্রের তরফে বাফার স্টক থেকে পেঁয়াজ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।

চিনির দামে চিন্তায় ব্যবসায়ী, ক্রেতারা

পেঁয়াজের এই দাম বৃদ্ধি এমন একটি সময়ে হচ্ছে, যখন চিনির দাম ইতিমধ্যেই উৎসবের আনন্দ মাটি করছে।  দেশে চিনির দাম বেড়ে গিয়েছে।  মাত্র কয়েকদিনের মধ্যেই খুচরো বাজারে চিনির দাম প্রতি কেজি ৬৫ টাকা বা কোথাও কোথাও তারও বেশিতে পৌঁছে গিয়েছে। এক মাসে দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে।  

চিনি নিয়ে রাজনীতি

চিনির মূল্যবৃদ্ধিতে রাজনৈতিক অস্থিরতাও দেখা গিয়েছে। বিরোধী দলগুলো চিনিকে হাতিয়ার করে সরকারকে নিশানা করছে। দাবি করা হচ্ছে, ইথানল তৈরির জন্য আখের ব্যবহার দেশে চিনির সরবরাহ কমিয়ে দিচ্ছে। আর তার ফলেই বাড়ছে চিনির দাম। যদিও কেন্দ্র ইতিমধ্যেই এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, দেশে আখের ঘাটতি নেই।

 

POST A COMMENT
Advertisement