UPI পেমেন্টে বাড়ছে সুরক্ষা, ১ এপ্রিল থেকে বড় বদলের সম্ভাবনা; কী কী জানুন

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে এই পরিবর্তন হতে পারে বলে খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ (আরবিআই) সমস্ত ডিজিটাল লেনদেনের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক করছে।

Advertisement
UPI পেমেন্টে বাড়ছে সুরক্ষা, ১ এপ্রিল থেকে বড় বদলের সম্ভাবনা; কী কী জানুনUPI পেমেন্ট

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে এই পরিবর্তন হতে পারে বলে খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ (আরবিআই) সমস্ত ডিজিটাল লেনদেনের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক করছে।

১ এপ্রিল, ২০২৬ থেকে ঠিক কী কী পরিবর্তন আসবে?
আরবিআই প্রতিটি ডিজিটাল পেমেন্ট লেনদেন বাধ্যতামূলক করেছে।

  • পাসওয়ার্ড বা পাসফ্রেজ
  • পিন
  • এসএমএস-ভিত্তিক ওটিপি
  • হার্ডওয়্যার টোকেন বা কার্ড
  • সফটওয়্যার-ভিত্তিক অথেনটিকেশন টোকেন
  • বায়োমেট্রিক্স যেমন আঙুলের ছাপ বা মুখের শনাক্তকরণ

RBI কেন নিয়মকানুন কঠোর করছে?
UPI, মোবাইল ওয়ালেট এবং ফিনটেক উদ্ভাবনের হাত ধরে গত এক দশকে ভারতে ডিজিটাল পেমেন্ট অভাবনীয় ভাবে বেড়েছে। তবে, এর ফলে জালিয়াতি, ফিশিং এবং অননুমোদিত লেনদেনও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

লেনদেনে সুরক্ষায় কী বদল আসছে?

  • বায়োমেট্রিক ও ফেস স্ক্যান: পেমেন্ট করার সময় টাকার অঙ্ক বসিয়ে ‘ওকে’ করার পর, এবার নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। এর জন্য স্মার্টফোনে আঙুলের ছাপ (Fingerprint) অথবা মুখের ছবি (Face scan) বাধ্যতামূলক হবে।
  • ডায়নামিক ওটিপি (OTP): বায়োমেট্রিক সফল হলে, এনপিসিআই (NPCI) থেকে সরাসরি গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল ও ইমেলে ৬ সংখ্যার ওটিপি পাঠানো হবে। এটি দিতে হবে।
  • সময় বেধে দেওয়া হয়েছে: এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের সীমাবদ্ধতা। ফোনে আসা ওটিপিটি মাত্র ৩০ সেকেন্ডের জন্য বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ওটিপি অ্যাপে এন্ট্রি করতে না পারলে লেনদেন বাতিল হয়ে যাবে এবং পুরো প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে হবে।
  • টাকা কাটার চূড়ান্ত ধাপ: অ্যাপের নিজস্ব পিন এবং এই নতুন ওটিপি—উভয়ই সঠিক হলে তবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হবে।
     

POST A COMMENT
Advertisement