PAN Card New Rules 2026: সাবধান, প্যান কার্ড না থাকলে এবার আটকে যাবে এই সব কাজগুলি

PAN Card New Rules 2026: ২০২৫ সালের আয়কর আইন এবং ২০২৬ সালের নতুন বিধিমালা কার্যকর হতেই বড়সড় বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ, প্যান (PAN) কার্ড না থাকলে বড় অঙ্কের আর্থিক লেনদেন এখন কার্যত অসম্ভব।

Advertisement
সাবধান, প্যান কার্ড না থাকলে এবার আটকে যাবে এই সব কাজগুলিপ্যান কারডের নতুন আইন

PAN Card New Rules 2026: পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেও কি এবার পছন্দের গয়না বা গাড়ি কেনা স্বপ্ন হয়ে দাঁড়াবে? আয়কর দপ্তরের নয়া ফতোয়ায় কিন্তু তেমনই ইঙ্গিত। ২০২৫ সালের আয়কর আইন এবং ২০২৬ সালের নতুন বিধিমালা কার্যকর হতেই বড়সড় বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ, প্যান (PAN) কার্ড না থাকলে বড় অঙ্কের আর্থিক লেনদেন এখন কার্যত অসম্ভব। এতদিন প্যান কার্ড না থাকলে ‘ফর্ম ৬০’ জমা দিয়ে যে পার পাওয়ার রাস্তা খোলা ছিল, সরকার তা একপ্রকার বন্ধ করে দিয়েছে। তার জায়গায় এসেছে ‘ফর্ম ৯৭’, তবে এর ব্যবহারের পরিধিও অত্যন্ত সীমিত।

আয়কর বিশেষজ্ঞদের মতে, কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রুখতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা, রুপো বা হিরের গয়না কিনতে গেলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। শুধু গয়না নয়, ৫ লক্ষ টাকার বেশি দামি গাড়ি কেনা, ক্রেডিট কার্ডের আবেদন কিংবা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্যান কার্ড ছাড়া গতি নেই। এমনকি মিউচুয়াল ফান্ড বা বন্ডে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে গেলেও প্যান কার্ড পকেটে রাখা চাই।

নয়া নিয়মে বড় ধাক্কা খেয়েছে নগদ লেনদেনও। ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বেশি নগদ তোলা বা জমা দেওয়া, ১ লক্ষ টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন এবং অতালিকাভুক্ত শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পরিসংখ্যান বলছে, আগে যেখানে বছরে প্রায় ১২ কোটি ফর্ম ৬০ জমা পড়ত, কড়াকড়ির জেরে এখন সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ২ কোটিতে। এছাড়া বৈদেশিক মুদ্রা ক্রয় বা ব্যাংক ড্রাফটের মতো লেনদেনগুলিকেও ফর্ম ৯৭-এর আওতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, প্যান কার্ড না থাকলে এখন এক পা এগোনোও মুশকিল।

 

POST A COMMENT
Advertisement