Pan Masala: পান মশলার চালু প্যাকেট ব্যান, বড় নির্দেশ কেন্দ্রের, নতুন নিয়ম জানুন

Pan Masala Plastic Ban: পান মশলার প্যাকেট নিয়ে বড় খবর শোনাল কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) জানিয়েছে, পান মশলার প্যাকেট করতে হবে প্ল্যাস্টিক ফ্রি।

Advertisement
পান মশলার চালু প্যাকেট ব্যান, বড় নির্দেশ কেন্দ্রের, নতুন নিয়ম জানুনপান মশলার চালু প্যাকেট ব্যান, বড় নির্দেশ কেন্দ্রের
হাইলাইটস
  • পান মশলা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল FSSAI।
  • পান মশলার প্যাকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে FSSAI।
  • নয়া নির্দেশে, পান মশলার প্যাকেট প্লাস্টিক ফ্রি করার করা বলা হয়েছে।

পান মশলা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। মূলত পান মশলার প্যাকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে  FSSAI। নয়া নির্দেশে, পান মশলার প্যাকেট প্লাস্টিক ফ্রি করার করা বলা হয়েছে। 

এক্ষেত্রে প্লাস্টিকের বদলে ব্যবহার করা যেতে পারে পেপার, টিন বা কাঁচষ কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনও ধাতব স্তর ব্যবহার করা চলবে না। ১০ অগস্ট, সোমবার ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্যাকেজিং) অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আপডেট জানানো হয়েছে। 

FSSAI-এর নতুন নির্দেশ অনুযায়ী, পান মশলা প্যাকেজিংয়ের জন্য কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ অথবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনও উপাদান ব্যবহার করা যেতে পারে। তবে এই উপাদানগুলি সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি হতে হবে। কারণ নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  প্যাকেজিংয়ে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড (PVC) অথবা অন্য কোনও সিন্থেটিক পলিমার, কো-পলিমার কিংবা ল্যামিনেট ব্যবহার করা যাবে না।

শুধু বাইরের প্লাস্টিকের কোটিং নয়, কাগজের প্যাকেজিংয়ের ভিতরে থাকা প্লাস্টিকের স্তরও নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বাইরে কাগজের মোড়ক থাকলেও ভিতরে প্লাস্টিক বা মেটালাইজড স্তর থাকলে সেই প্যাকেজিং নতুন নিয়ম মেনে অবৈধ বলে গণ্য হবে। প্যাকেজিংয়ের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল এবং মেটালাইজড লেয়ারও ব্যবহার করা যাবে না।

বিশেষ বিষয় হল, নতুন নিয়ম শুধুই প্যাকেট সংক্রান্ত। পান মশলা বা পান মশলাজাত প্রোডাক্ট কিন্তু ব্যান করা হয়নি। বা পান মশলার বিক্রি বা উৎপাদনের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মূলত পান মশলার প্যাকেজিংয়ের জন্য কোন কোন উপকরণ ব্যবহার করা যাবে, সেই বিষয়েই নিয়ম নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা অন্য কোনও প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে প্রস্তুতকারকদের নিশ্চিত করতে হবে যে তাতে কোনও প্লাস্টিক, সিন্থেটিক পলিমার, কো-পলিমার বা ল্যামিনেট নেই। একইসঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল বা মেটালাইজড স্তরও ব্যবহার করা যাবে না। এছাড়াও, তাঁরা কাগজ, টিন বা কাচের কৌটোও ব্যবহার করতে পারেন।

Advertisement


 

POST A COMMENT
Advertisement