Petrol Diesel Price Today: আজ পেট্রোল, ডিজেলের দাম কলকাতায় কত? যুদ্ধের আবহে রেট রইল

যুদ্ধের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সেই আঁচ পড়েছে বিশ্বের সর্বত্রই। জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধের আবহে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে কলকাতায়? বুধবারের লিটার প্রতি দাম কত?

Advertisement
আজ পেট্রোল, ডিজেলের দাম কলকাতায় কত? যুদ্ধের আবহে রেট রইলপ্রতীকী ছবি
হাইলাইটস
  • পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা
  • জ্বালানির দাম বাড়লে জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে
  • বুধবারের লিটার প্রতি দাম কত কলকাতায়?

ইরান যুদ্ধের আবহে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভারতে। কারণ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ১০০ ডলার পেরিয়ে গিয়েছিল কয়েকদিন আগেই। তবে বুধবার তা সামান্য নেমে দাঁড়িয়েছে ৮৭ ডলারে। এ হেন পরিস্থিতিতে কলকাতা শহরে কি পেট্রোল-ডিজেলের দাম বাড়ল? কত রেট চলছে বুধবার? 

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা। মঙ্গলবারের নিরিখে দাম অপরিবর্তিতই রয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা। এটিও অপরিবর্তিতই রয়েছে গত ২৪ ঘণ্টায়। 

হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যহত হওয়ায় বর্তমানে অপরিশোধিত তেলের দাম  দ্বিতীয়বার এমন অস্বাভাবিক ওঠানামা করছে।  সরকার অবশ্য জানিয়ে দিয়েছে বিপল্প রাস্তা থেকে ভারত তেল আমদানি অব্যাহত রাখবে। তবে এই যুদ্ধে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধ বেশিদিন স্থায়ী হলে পেট্রোলের দাম বৃদ্ধির পাশাপাশি বিমান ও যানবাহন ভাড়া ব্যাপকভাবে বাড়বে। যার ফল মুদ্রাস্ফীতি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারত সরকার অবশ্য জানিয়ে দিয়েছে বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও তার বিশেষ প্রভাব ভারতে পড়বে না। দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী আগে যেখানে ২৭ দেশ থেকে ভারত তেল আমদানি করত তা বেড়ে এখন ৪০-এ পৌঁছে গিয়েছে। অর্থাৎ ৬৫ থেকে ৭০ শতাংশ আমদানি এখন হরমুজ ক্ষেত্রের বাইরে থেকে আসবে।

 

POST A COMMENT
Advertisement