Petrol Diesel Price: একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় কত হল? জেনে নিন

ফের আমজনতার পকেটে ধাক্কা। কলকাতা সহ সারা দেশে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে গত দু'সপ্তাহেরও কম সময়ে চার বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। যার জেরে বিরাট চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটে।

Advertisement
একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় কত হল? জেনে নিনএকধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
হাইলাইটস
  • দেশে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
  • গত দু'সপ্তাহেরও কম সময়ে চার বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
  • কলকাতায় জ্বালানির দাম কত হল? জানুন

ফের আমজনতার পকেটে ধাক্কা। কলকাতা সহ সারা দেশে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে গত দু'সপ্তাহেরও কম সময়ে চার বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। যার জেরে বিরাট চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটে।

দিল্লিতে জ্বালানির দাম কত হল?

সোমবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বেড়েছে। ফলে দিল্লিতে আজ থেকে পেট্রোল কিনতে খরচ হবে লিটার প্রতি ১০২.১২ টাকা। অন্যদিকে, ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯৫.২০ টাকা।

কলকাতায় জ্বালানির দাম কত হল?

মেট্রো সিটির মধ্যে কলকাতায় জ্বালানির দাম সবচেয়ে বেশি। কলকাতায় এদিন পেট্রোলের লিটার প্রতি দাম বেড়েছে ২.৮৭ টাকা। ফলে কলকাতায় আজ পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৮০ টাকা। ফলে কলকাতায় আজ থেকে ডিজেলের দাম বেড়ে হল ৯৯.৮২ টাকা।

মুম্বইতে জ্বালানির দাম কত হল?

বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম বেড়েছে ২.৭২ টাকা। ফলে মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১১.২১ টাকা। ডিজেলের ক্ষেত্রে দাম বৃদ্ধি হয়েছে ২.৮১ টাকা। যার জেরে মুম্বইতে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯৭.৮৩ টাকা।

চেন্নাইতে জ্বালানির দাম কত হল?

জ্বালানির দাম বেড়েছে চেন্নাইতেও। দক্ষিণের এই শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যতাক্রমে ২.৪৬ টাকা ও ২.৫৭ টাকা। ফলে চেন্নাইতে পেট্রোলের নয়া রেট হয়েছে ১০৭.৭৭ টাকা ও ডিজেলের নতুন রেট হয়েছে ৯৯.৫৫ টাকা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল কোম্পানিগুলি টানা লসের মধ্যে দিয়ে যাচ্ছিল। ফলে আশঙ্কা ছিল দেশের একাধিক রাজ্যে নির্বাচন মিটলেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, কার্যক্ষেত্রে হলও তাই। তবে একবারে না বেড়ে, ধাপে ধাপে বাড়ছে জ্বালানির দাম।

 

POST A COMMENT
Advertisement