রান্নার গ্যাসের দাম বাড়ল, শীঘ্রই দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও?

মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধ। অষ্টম দিনেও পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। কড়া জবাব দিচ্ছে ইরানও। এমন পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাত থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম।

Advertisement
রান্নার গ্যাসের দাম বাড়ল, শীঘ্রই দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও?এবার কি তবে দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও?
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধ।
  • শুক্রবার মধ্যরাত থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম।
  • এবার কি তবে দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও?

মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধ। অষ্টম দিনেও পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। কড়া জবাব দিচ্ছে ইরানও। এমন পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাত থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতা সহ সারা দেশে ৬০ টাকা করে দাম বেড়েছে LPG সিলিন্ডারের। রান্নাঘরে চাপ বাড়তেই সকলের প্রশ্ন, এবার কি তবে দামি হতে চলেছে পেট্রোল-ডিজেলও?

পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে আশঙ্কা কেন?

ভারত জ্বালানির বিষয়ে পুরোপুরি আমদানি নির্ভর। ইরান যুদ্ধ শুরু করার কয়েক দিন পরেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। কারণ, উপসাগরীয় এলাকায় এই সরু প্রণালী দিয়েই বিশ্বের মোট অশোধিত তেলের ২০ শতাংশ নিয়ে যাওয়া হয়। 

ভারতও বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে। এই কাঁচা তেল দিয়েই তৈরি করা হয় পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানি। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় আশঙ্কা দেখা দিয়েছে তেলের দাম নিয়ে। যদিও ভারত সরকার জানিয়েছে, ভারতের কাছে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে।

অপরিশোধিত তেলের দাম কত বাড়ল?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই  অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়তে শুরু করেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে ২৬ ফেব্রুয়ারি WTI ক্রুড অয়েলের দাম ছিল ব্য়ারেল প্রতি ৬৫ ডলারের আশেপাশে। কিন্তু ৭ মার্চ আন্তর্জাতিক বাজারে ৯০ ডলারে লেনদেন অপরিশোধিত তেল। অর্থাৎ গত ৮ দিনের নিরিখে ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই পরিস্থিতি ব্রেন্ট ক্রুড অয়েলের ক্ষেত্রেও। গত এক সপ্তাহে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে অশোধিত তেলের দর। ব্রেন্টের দর আজ আন্তর্জাতিক বাজারে বেড়েছে ৯২.৬৯ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেলের দাম এভাবে টানা বৃদ্ধি পেতে থাকলে তা চাপ বাড়াবে দেশের তৈল বাজারের উপর। ফলে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কাও থাকছে।

Advertisement

LPG সিলিন্ডারের দাম কতটা বাড়ল?

শনিবার থেকে বাংলায় গার্হস্থ্য ১৪.২  কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। একইসঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল-এর তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই নয়া দাম লাগু করা হচ্ছে। 

অন্যদিকে, নতুন দাম বৃদ্ধির জেরে দিল্লিতে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে।


 
POST A COMMENT
Advertisement