বাংলা সহ একাধিক রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম বাড়ল, প্রাইভেট সংস্থার সিদ্ধান্তে কোপ সোজা পকেটে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে প্রথম বারের জন্য ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। একটি বেসরকারি সংস্থা বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে। নতুন এই দাম সকাল থেকেই কার্যকর হয়েছে।

Advertisement
বাংলা সহ একাধিক রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম বাড়ল, প্রাইভেট সংস্থার সিদ্ধান্তে কোপ সোজা পকেটেবাংলা সহ একাধিক রাজ্যে পেট্রোল বাড়ল ৫টাকা, ডিজেলে বৃদ্ধি ৩ টাকা
হাইলাইটস
  • যুদ্ধের মধ্যে প্রথম বারের জন্য ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
  • বেসরকারি সংস্থা বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে।
  • পেট্রোলের লিটার প্রতি দাম বেড়েছে ৫টাকা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে প্রথম বারের জন্য ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। একটি বেসরকারি  সংস্থা বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে। নতুন এই দাম সকাল থেকেই কার্যকর হয়েছে। মধ্যপ্রদেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। পেট্রোলের লিটার প্রতি দাম বেড়েছে ৫টাকা। অন্যদিকে, ডিজেলের প্রতি লিটারের দাম বেড়েছে ৩ টাকা। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশেই যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে তা নয়। সূত্রের খবর দেশের বিভিন্ন রাজ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। 

কলকাতায় দাম বেড়েছে?

কলকাতা সহ বাংলা জুড়েও নায়ারা পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। বারুইপুরের একটি নায়ারা পেট্রোল পাম্পের তরফে জানানো হয়েছে, রাজ্যে পেট্রোলের দাম ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ফলে কলকাতায় পেট্রোলের প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৫.৪১ টাকা। ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯২.০২ টাকা।

মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে

বিভিন্ন রাজ্যে দাম বৃদ্ধির পরেই ক্ষোভ উগরে দিচ্ছেন পাম্পে আসা লোকজন। তাঁদের বক্তব্য সরকারি পাম্পে দাম না বাড়লেও বেসরকারি সংস্থাগুলো কেন জ্বালানির দাম বৃদ্ধি করছে?

মধ্যপ্রদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় ​​সিংও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, নাইরা পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বৃদ্ধি করেছে।  ভবিষ্যতে রিলায়েন্সের মতো অন্য বেসরকারি সংস্থাও একই রাস্তায় হাঁটতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো সরকার নিয়ন্ত্রণ করায়, ওই কোম্পানিগুলি সঙ্গে সঙ্গে দাম বাড়ায় না। কিন্তু, বেসরকারি কোম্পানিগুলো বাজারের অবস্থার ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করে। বেসরকারি কোম্পানিগুলো ইতিমধ্যেই লোকসানের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, পেট্রোলে তাদের প্রতি লিটারে ২২ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে, যে কারণে তাদের দাম বাড়াতে হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement