PF-এর সুদের টাকা ঢোকেনি?আপনি চাকরিজীবী? নিশ্চয়ই এতক্ষণে আপনারও EPF অ্যাকাউন্টে ২০২৫-২৬ অর্থবর্ষের PF-এর সুদের টাকা ঢুকে গিয়েছে? কিন্তু যদি আপনার PF পাসবুকে এখনও সুদের এন্ট্রি না দেখতে পান, তবে চিন্তার কোনও কারণ নেই। ২টি উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি সুদের টাকা জমা পড়েছে কি না, তা যাচাই করতে পারবেন।
কীভাবে PF-এর সুদ চেক করবেন?
এর জন্য আপনার মোবাইলে অবশ্যই থাকতে হবে UMANG অ্যাপ। এর মাধ্যমে PF-এর সুদের তথ্য দেখতে পারবেন।
রইল স্টেপ বাই স্টেপ গাইড
> প্রথমে UMANG অ্যাপে যেতে হবে।
> EPFO Servives অপশনে ক্লিক করতে হবে।
> এরপর UAN ব্যবহার করে লগ ইন করতে হবে।
> লগ ইন করার পর PF অ্যাকাউন্টে জমা হওয়া সুদের তথ্য দেখতে পারবেন।
এছাড়াও আরও একটি উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই জেনে নিন পারবেন, EPF অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ল কি না।
> আপনার নম্বর EPF অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার থাকা আবশ্যক।
> রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে SMS করতে হবে।
> অথবা ওই নম্বর থেকে মিসড কলও করতে পারে।
> 7738299899 নম্বরে SMS বা মিসড কল করতে পারেন।
> এরপর PF-এর তথ্য SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন।
> অথবা মোবাইলের মেসেজ বক্সে গিয়ে EPFOHO UAN লিখে 7738299899 নম্বরে SMS পাঠান।
> এরপর আপনার PF ব্যালেন্স ও অন্যান্য তথ্য জানতে পারবেন।
EPFO ইতিমধ্যেই সুদের টাকা রিলিজ করেছে এবং ধাপে ধাপে পাসবুকে আপডেট হচ্ছে। EPFO-র অফিসিয়াল পাসবুক পোর্টালে লগ ইন করুন। এরপর Passbook সেকশনে গিয়ে সুদের এন্ট্রি দেখতে পাবেন। চাইলে ২০২৫-২৬ অর্থবর্ষের এন্ট্রিও আলাদা ভাবে যাচাই করতে পারেন।
সুদের টাকা না পেলে কী করবেন?
যদি এখনও আপনার PF অ্যাকাউন্টে সুদের টাকা জমা না পড়ে, তাহলে অনলাইনে অভিযোগ জানাতে পারেন।
এর জন্য EPFO-র অফিসিয়াল গ্রিভ্যান্স পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। EPFO-র পাসবুকে সুদের এন্ট্রি আপডেট হতে অনেক সময় কিছুটা দেরি হয়। তাই আপনার পাসবুকে যদি এখনও সুদের তথ্য না দেখা যায়, তাহলে কিছুদিন অপেক্ষা করে আবার চেক করুন।