পিঙ্ক কার্ড ফ্রি বাস১ অগাস্ট থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড হল একটি পাস। এই পাস সঙ্গে থাকলে অনায়াসে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। কিন্তু মুশকিল হল, আজকের দিনে দাঁড়িয়েও অনেক মহিলার কাছেই পিঙ্ক কার্ড নেই। এখন তাঁদের মনে প্রশ্ন, সেপ্টেম্বরে কি পিঙ্ক কার্ড লাগবে? নইলে বাসে ফ্রি পরিষেবা মিলবে না? আর সেই উত্তরটাই দেওয়া হল প্রতিবেদনে।
পিঙ্ক কার্ড কেন জরুরি?
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করে দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করছেন। তবে সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, তারা পিঙ্ক কার্ড চালু করেছে। এই কার্ড থাকলেই সরকারি বাসে বিনামূল্যে চড়া যাবে।
এখন প্রশ্ন হল, কেন পিঙ্ক কার্ড চালু করল সরকার? বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যাও দিয়েছে সরকার। তাদের দাবি, এই কার্ড চালু হলে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। যোগ্য এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই পিঙ্ক কার্ড পাবেন। অন্য কেউ এই কার্ড পাবেন না। দুর্নীতির আশঙ্কা কমবে।
কবে থেকে চালু হয়েছে পিঙ্ক কার্ড?
পশ্চিমবঙ্গে ১ অগাস্ট থেকে পিঙ্ক কার্ড চালু হয়ে গিয়েছে। তাই বর্তমানে এই কার্ড থাকলে বাসে মিলছে ফ্রি। তবে এখনও যাঁদের এই কার্ড নেই, সেই সব মহিলারাও বাসে ফ্রিতে উঠছেন। এখন প্রশ্ন হল, সেপ্টেম্বরে কী হবে?
সেপ্টেম্বর থেকে পিঙ্ক কার্ডই চাই?
এই বিষয়টা নিয়ে স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। তবে পরিবহণ দফতর সূত্রে খবর, এখনও পিঙ্ক কার্ড নিয়ে নতুন করে কোনও নির্দেশিকা আসেনি। সরকার নতুন করে কিছুই জানায়নি। তাই এখনও পর্যন্ত যেই নিয়মে মহিলারা যাতায়াত করছেন, সেটাই কন্টিনিউ হতে পারে। অর্থাৎ, সেপ্টেম্বরেও যেই সব মহিলাদের কাছে পিঙ্ক কার্ড নেই, তাঁরা আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়েই বিনামূল্যে বাসে উঠতে পারবেন। তবে নতুন নোটিফিকেশন এলে পরিস্থিতি বদলে যেতে পারে।
পিঙ্ক কার্ড বানিয়ে নিন
অনলাইন এবং অফলাইনে এই কার্ড বানান যাবে। সেক্ষেত্রে অনলাইনে wb.gov.in-এ যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে নিজের তথ্য ও ডকুমেন্ট দিয়ে সাবমিট করলেই মিলবে কার্ড।
এছাড়া শহর এলাকায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিস এবং গ্রামে বিডিও অফিসে অফলাইনে ফর্ম ফিলআপ করে জমা দিলেও এই কার্ড পাবেন।