পিঙ্ক কার্ডের যোগ্যতা।মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে পিঙ্ক কার্ড (Pink Card)। মূলত পড়ুয়া, কর্মজীবী এবং নিয়মিত যাতায়াতকারী মহিলাদের নিখরচায় যাতায়াতের জন্য এই স্কিম। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের যাতায়াত আরও সহজ হবে।
নির্বাচনী ইস্তাহারে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বিজেপির প্রতিশ্রুতি ছিল স্কিম। পিঙ্ক কার্ড থাকলে সরকারি বাসে নিখরচায় যাতায়াত করা যাবে। সেই সঙ্গে বিনামূল্যে যাওয়া যাবে দূরপাল্লার বাসেও। মানে দিঘা বা দার্জিলিংয়ের যেতে পারেন।
পিঙ্ক কার্ড কী (What is the Pink Card)
সহজ ভাষায়, পিঙ্ক কার্ড হল সরকারি পরিচয়পত্র। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। বাসে ওঠার পর কন্ডাক্টর টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে পিঙ্ক কার্ডটি ডিজিটালি যাচাই করবেন। কার্ড যাচাই হয়ে গেলেই বিনামূল্যে যাত্রার সুযোগ।
কারা পাবেন পিঙ্ক কার্ড (Pink Card Eligibilty)
এই সুবিধা মূলত যাঁদের সত্যিই প্রয়োজন, তাঁদের জন্যই নির্দিষ্ট করা হয়েছে। উচ্চ আয়ের পরিবারের মহিলারা, এমন কর্মজীবী যাঁরা স্বেচ্ছায় এই সুবিধা নিতে চান না। সরকারি অর্থ যাতে আর্থিক সমস্যায় থাকা মহিলাদের যাতায়াতের সুবিধা দিতে ব্যবহার করা যায়, সেই লক্ষ্যেই সুবিধাভোগীদের বাছাই করা হবে।
পিঙ্ক কার্ডের জন্য কী কী ডকুমেন্ট? (Pink Card Documents)
অনলাইনে বা অফলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিতে হবে।
আধার কার্ড, পরিচয়পত্র
ভোটার কার্ড, ঠিকানা ও পরিচয়পত্র
পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি
মোবাইল নম্বর
কীভাবে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবেন? (Pink Card Application)
পিঙ্ক কার্ডের জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন করার সুযোগ।
অনলাইনে আবেদন
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট wb.gov.in-এ যেতে হবে। হোমপেজে ‘Pink Card’ অপশনে ক্লিক করতে হবে।
এর পর নিজের পুরো নাম এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
পরবর্তী ধাপে আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং অন্যান্য তথ্যের পরিষ্কার ডিজিটাল কপি আপলোড করতে হবে।
সমস্ত তথ্য এক বার ভাল করে দেখে নিয়ে Submit অপশনে ক্লিক করুন।
পরিবহণ দফতরের আধিকারিকেরা জমা দেওয়া তথ্য যাচাই করবেন। আবেদন অনুমোদিত হলে পিঙ্ক কার্ড তৈরি করে আবেদনকারীর কাছে পাঠানো হবে।
অফলাইনে আবেদন
পঞ্চায়েত এলাকায় বসবাস করলে ব্লক ডেভেলপমেন্ট অফিসে (BDO) যেতে হবে।
পুরসভা এলাকায় থাকলে সংশ্লিষ্ট পুরসভা অফিসে গিয়ে আবেদন করতে হবে।
অফিসের নির্দিষ্ট ডেস্ক থেকে পিঙ্ক কার্ডের আবেদনপত্র নিন।
ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।
এর পর আবেদনপত্রটি সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। সেখান থেকেই নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে।
পিঙ্ক কার্ড ব্যবহারের নিয়ম কী? (How To Use Pink Card)
বাসে পিঙ্ক কার্ড দেখানো বাধ্যতামূলক। কার্ডটি হাতে থাকা ফিজিক্যাল কার্ড হতে পারে, আবার অনুমোদিত ডিজিটালও।
কার্ড যাচাই না দেখালে বিনামূল্যে বাসযাত্রার সুবিধা পাওয়া যাবে না।
আবেদন এখনও প্রসেসে থাকলে কী হবে?
অনেকেই আবেদন করার পর কার্ড হাতে পাওয়ার আগেই বাসে বিনামূল্যে যাতায়াত করতে চাইতে পারেন। কিন্তু আবেদন এখনও প্রসেসে থাকলে সেই সুবিধা মিলবে না।
পিঙ্ক কার্ডের আবেদন অনুমোদিত হলে ডিজিটাল কার্ড হাতে না পাওয়া পর্যন্ত যাত্রীকে সাধারণ নিয়মে বাসের ভাড়া দিতে হবে।
শুধু আবেদন করলেই বিনামূল্যে বাসে ওঠা যাবে না। সরকারি পিঙ্ক কার্ড হাতে পাওয়ার পরই এই সুবিধা পাবেন।