PM Awas Yojana Online Apply: প্রধানমন্ত্রী আবাস যোজনার সেফ সার্ভে কীভাবে করবেন? স্টেপ বাই স্টেপ গাইড

ঘরে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন। মোবাইলেই Self Survey, অফিসে যাওয়ার ঝামেলা নেই। রইল স্টেপ বাই স্টেপ গাইড।

Advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনার সেফ সার্ভে কীভাবে করবেন? স্টেপ বাই স্টেপ গাইডমোবাইলেই Self Survey, অফিসে যাওয়ার ঝামেলা নেই। রইল স্টেপ বাই স্টেপ গাইড।
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় অ্যাপ্লাই করতে চান?
  • কয়েকটি স্টেপ ফলো করেই আবেদন জমা দিতে পারবেন।
  • স্থানীয় সাইবার ক্যাফেরও সাহায্য নিতে পারেন। 

PM Awas Yojana Online Apply: প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana-Gramin) এ অ্যাপ্লাই করতে চান? চিন্তা নেই। পঞ্চায়েত অফিস বা সরকারি অফিসে বারবার ছুটতে হবে না। এখন স্মার্টফোন থাকলেই বাড়িতে বসে অনলাইনে আবেদন এবং Self Survey করা যাবে। সরকারের নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েকটি স্টেপ ফলো করেই আবেদন জমা দিতে পারবেন। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে এবং কীভাবে আবেদন করবেন, তা নিয়েই বিস্তারিত জানুন। গ্রামীণ এলাকার গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ির সুবিধা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প চালু রয়েছে। এবার এই প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে চালু হয়েছে ডিজিটাল Self Survey সিস্টেম। ফলে আবেদনকারীরা নিজেরাই মোবাইল ফোন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। আবার কেউ যদি এ বিষয়ে খুব একটা সরগড় না হন, তা হলে স্থানীয় সাইবার ক্যাফেরও সাহায্য নিতে পারেন। 

কীভাবে বাড়িতে বসেই আবেদন করবেন?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদন করার জন্য প্রথমে স্মার্টফোনে Google Play Store থেকে দুটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। একটি AwaasPlus 2024 এবং অন্যটি Aadhaar FaceRD।

দু'টি অ্যাপ ইনস্টল করার পর AwaasPlus 2024 অ্যাপ খুলে নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এরপর আধার নম্বর দিয়ে নিবন্ধন বা লগইন করতে হবে। তারপর Aadhaar FaceRD অ্যাপের মাধ্যমে মুখের পরিচয় (Face Authentication) যাচাই সম্পন্ন হলেই আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

কী কী তথ্য দিতে হবে?
Self Survey চলাকালীন আবেদনকারীকে নিজের এবং পরিবারের একাধিক তথ্য দিতে হবে। যেমন;

১. নাম, বয়স ও জন্মতারিখ

২. লিঙ্গ

৩. বর্তমান ঠিকানা

৪. পরিবারের সদস্যদের তথ্য

৫. আধার নম্বর

৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ

৭. আর্থিক অবস্থা ও আয় সংক্রান্ত তথ্য

৮. জাতিগত ও সংখ্যালঘু পরিচয় (যদি প্রযোজ্য হয়)

Advertisement

৯. প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য

১০. মনরেগা (MGNREGA) জব কার্ড নম্বর থাকলে তার বিবরণ

এ ছাড়াও বর্তমান বসবাসের বাড়ির ছবি, সম্ভাব্য বাড়ি নির্মাণের জায়গার ছবি বা খালি জমির ছবি এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবিও আপলোড করতে হবে।

ফর্ম ভরার সময় আবেদনকারীর বর্তমান বাসস্থানের অবস্থা, সম্পত্তি, যানবাহন এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর 'Upload Survey' অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।

স্ক্রিনে 'Survey Successfully Completed' বার্তা দেখা গেলে বুঝতে হবে আবেদন জমা হয়েছে।

কেন এই Self Survey?
সরকারের দাবি, এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা আরও সহজ হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়াও দ্রুত ও স্বচ্ছ হবে। এতে আবেদনকারীদের সরকারি অফিসে ঘন ঘন যাওয়ার প্রয়োজন হবে না। নিজেরাই মোবাইল থেকে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

কীভাবে আবেদনকারীর তথ্য ব্যবহার হবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর দেওয়া তথ্য মূলত যোগ্যতা যাচাই এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এবং অনুমোদিত সরকারি সংস্থাগুলি নীতিনির্ধারণ ও গবেষণার প্রয়োজনে এই তথ্য ব্যবহার করতে পারে। তবে ব্যক্তিগত পরিচয় গোপন রেখেই তথ্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন সেলফ সার্ভে চালু হওল্পের আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। ফলে যাঁরা এতদিন আবেদন করতে পারেননি বা সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছিলেন, তাঁরাও এবার নিজেরাই বাড়িতে বসে কয়েক মিনিটে আবেদন করতে পারবেন।

POST A COMMENT
Advertisement