PM Kisan 24th Installment: কবে ঢুকবে ২,০০০ টাকা? e-KYC ও ব্যাঙ্কের এই কাজগুলি করেছেন তো?

PM Kisan 24th Installment: ২৩তম কিস্তির পর এবার ২৪ তম কিস্তির ২,০০০ টাকার অপেক্ষায় কৃষকরা। কবে ঢুকবে PM Kisan-এর পরের টাকা?

Advertisement
PM Kisan এর ২,০০০ টাকা কবে ঢুকতে পারে? e-KYC ও ব্যাঙ্কের এই কাজগুলি সারুনPM Kisan প্রকল্পের নিয়ম অনুযায়ী, চার মাস অন্তর যোগ্য(এলিজেবল) কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠানো হয়।
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে আসবে?
  • ইতিমধ্যেই এই প্রকল্পের ২৩ কিস্তি দেওয়া হয়েছে।
  • এ বার অপেক্ষা PM Kisan-এর ২৪তম কিস্তির।

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে আসবে? দেশের কোটি কোটি কৃষক অপেক্ষায় আছেন। ইতিমধ্যেই এই প্রকল্পের ২৩ কিস্তি দেওয়া হয়েছে। এ বার অপেক্ষা PM Kisan-এর ২৪তম কিস্তির। নিয়ম অনুযায়ী, যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। তিনটি কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে  সরাসরি ২,০০০ টাকা করে পাঠায় কেন্দ্র। তাই ২৩তম কিস্তির টাকা পাওয়ার পর থেকেই পরের কিস্তির জন্য অপেক্ষা করছেন বহু কৃষক। কারও প্রশ্ন, সেপ্টেম্বরেই কি টাকা ঢুকবে? আবার কেউ জানতে চাইছেন, অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে কি না। তবে এখনও ২৪তম কিস্তি পাঠানোর নির্দিষ্ট তারিখ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়নি। ফলে কোনও নির্দিষ্ট তারিখের খবর দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আগের কিস্তি দেওয়ার সময়সূচি এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী, পরবর্তী কিস্তি অক্টোবরের আশপাশে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

PM Kisan-এর ২৪তম কিস্তি কবে আসতে পারে?
PM Kisan প্রকল্পের নিয়ম অনুযায়ী, চার মাস অন্তর যোগ্য(এলিজেবল) কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠানো হয়। বছরে তিন বার এই টাকা দেওয়া হয়। ফলে একটি কিস্তি পাওয়ার পর পরবর্তী কিস্তির জন্য সাধারণত চার মাসের অপেক্ষা থাকে।

২৩তম কিস্তি জুনে দেওয়া হয়ে থাকলে পরবর্তী অর্থাৎ ২৪তম কিস্তি অক্টোবরের আশপাশে আসার সম্ভাবনা রয়েছে। তবে এটি সম্ভাব্য সময়। কেন্দ্র কবে টাকা পাঠাবে, সেই বিষয়ে সরকারি ভাবে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ বলা যাবে না।

অর্থাৎ এখনই কোনও নির্দিষ্ট দিন বা তারিখকে ২৪তম কিস্তির নিশ্চিত দিন বলে ধরে নেওয়া ঠিক হবে না।

২,০০০ টাকা পেতে আগে কোন কাজগুলি সারবেন?
পরবর্তী কিস্তির টাকা যাতে কোনও কারণে আটকে না যায়, তার জন্য কৃষকদের কয়েকটি বিষয় আগে থেকেই দেখে নেওয়া জরুরি। বিশেষ করে e-KYC, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া ভাল।

Advertisement

e-KYC না থাকলে টাকা আটকে যেতে পারে
PM Kisan-এর টাকা পাওয়ার ক্ষেত্রে e-KYC অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও সুবিধাভোগীর e-KYC অসম্পূর্ণ থাকলে তাঁর কিস্তি আটকে যেতে পারে।

তাই এখনও e-KYC না করে থাকলে দ্রুত তা সম্পূর্ণ করে নেওয়া ভাল। মোবাইলের মাধ্যমে OTP ব্যবহার করে অনলাইনে e-KYC করার সুযোগ রয়েছে। যাঁরা নিজেরা অনলাইনে করতে পারছেন না, তাঁরা নিকটবর্তী CSC বা Common Service Centre-এ গিয়েও e-KYC করাতে পারেন।

তবে e-KYC করার সময় আধারে মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য ঠিক রয়েছে কি না, সেটিও দেখে নেওয়া প্রয়োজন।

আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো?
শুধু e-KYC করলেই হবে না। PM Kisan-এর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT বা Direct Benefit Transfer চালু থাকা জরুরি।

আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ ঠিক রয়েছে কি না, সেটিও যাচাই করে নিন। কোনও কারণে আধার সংক্রান্ত তথ্য বা ব্যাঙ্কের নথিতে সমস্যা থাকলে টাকা জমা পড়তে দেরি হতে পারে।

বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নাম এবং আধারে থাকা নামের মধ্যে বড় ধরনের অমিল থাকলে সমস্যা তৈরি হতে পারে।

ব্যাঙ্কে গিয়ে কী কী দেখবেন?
কৃষকদের জন্য সবচেয়ে সহজ উপায় হল নিজের ব্যাঙ্কের শাখায় গিয়ে অ্যাকাউন্টের তথ্য যাচাই করে নেওয়া। ব্যাঙ্কের আধিকারিকদের জিজ্ঞাসা করুন;

1. আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি না।

2. DBT চালু রয়েছে কি না।

3. অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না।

4. নামের বানানে কোনও ভুল আছে কি না।

5. অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য তথ্য ঠিক রয়েছে কি না।

কোনও ভুল ধরা পড়লে কিস্তি আসার আগেই তা সংশোধন করার চেষ্টা করুন। ব্যাঙ্কের বিভিন্ন বিষয়ে আপনাকে সেখানকার আধিকারিকই গাইড করে দেবেন।

জমির তথ্যেও ভুল থাকলে সমস্যা হতে পারে
PM Kisan-এর সুবিধা পাওয়ার জন্য কৃষকের জমি সংক্রান্ত তথ্যও গুরুত্বপূর্ণ। জমির নথিতে নামের ভুল, তথ্যের অমিল বা প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ না হলে সুবিধা পেতে সমস্যা হতে পারে।

তাই কৃষকদের নিজেদের জমির নথি এবং PM Kisan-এর রেকর্ডে দেওয়া তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা দেখে নেওয়া উচিত।

ভুয়ো খবর থেকে সাবধান
প্রতিবারই দেখা য়ায় PM Kisan-এর কিস্তির সময় এগিয়ে এলেই সোশ্যাল মিডিয়া, ইউটিউবে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। কখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়েছে বলে দাবি করা হয়, আবার কখনও বলা হয়, অমুক দিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত এই ধরনের খবর বিশ্বাস করা ঠিক নয়। কোনও লিঙ্কে ক্লিক করে আধার, ব্যাঙ্কের তথ্য, OTP বা পাসওয়ার্ড কাউকে দেবেন না। শুধুমাত্র বিশ্বস্ত সংবাদমাধ্যমের খবর থেকেই আপডেট রাখুন। এ বিষয়ে সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ওয়েবসাইটে।

ঠিক কোন কোন ক্ষেত্রে কারও ২,০০০ টাকা আটকে যেতে পারে?
কিছু সামান্য কারণে PM Kisan-এর কিস্তি আটকে যেতে পারে। যেমন; e-KYC অসম্পূর্ণ থাকা, আধার সংক্রান্ত সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল তথ্য, DBT চালু না থাকা, জমির নথিতে সমস্যা অথবা সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া।

তাই ২৪তম কিস্তির জন্য অপেক্ষা করার পাশাপাশি এখনই নিজের সমস্ত তথ্য এক বার যাচাই করে নেওয়াই ভাল। 

POST A COMMENT
Advertisement