প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাপিএম কিষানের টাকা পাওয়ার জন্য দেশের বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। এর মধ্যেই ভাইরাল হচ্ছে নয়া দাবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বলা হচ্ছে রাখি উপলক্ষে সারা দেশের কৃষকরা পিএম-কিষান প্রকল্পের ২৪তম কিস্তি হিসেবে ৪,০০০ টাকা করে পাবেন। সেই ভাইরাল ভিডিও নিয়েই মুখ খুলেছে পিআইবি।
৪০০০ টাকার কিস্তির দাবি ভুয়ো
পিআইবি-র ফ্যাক্ট চেক অনুসারে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবিটা পুরো ভুয়ো। পিএম-কিষান প্রকল্পের ২৪তম কিস্তির আওতায় কৃষকদের ৪,০০০ টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার এমন কোনও ঘোষণা দেয়নি। PIB জানিয়েছে, ভাইরাল ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কৃষকদের এই ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্বাস করা উচিত নয়। নতুন কিস্তি বা টাকা দেওয়া সংক্রান্ত সরকারের প্রকাশিত যে কোনও তথ্য শুধুমাত্র সরকারি সূত্র থেকেই যাচাই করে নেওয়া উচিত।
২৩তম কিস্তির টাকা কবে এসেছিল?
পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ জুন, ২০২৬ তারিখে পিএম-কিষান প্রকল্পের ২৩তম কিস্তির টাকা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে, ২৪তম কিস্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা দাবি সামনে আসছে। যদিও সরকার এখনও ৪,০০০ টাকার ২৪তম কিস্তি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তাই রাখির দিন কৃষকদের অ্যাকাউন্টে ৪,০০০ টাকা জমা হবে, এই দাবি পুরোপুরি ভুল।
AI Video -র মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, ২৪তম কিস্তি সংক্রান্ত ভাইরাল ভিডিওটি AI-এর সাহায্যে তৈরি। এই ধরনের ভিডিও অনেক সময় আসল সরকারি ঘোষণা বলে মনে হতে পারে, যার ফলে মানুষকে সহজেই বিভ্রান্ত করা যায়।
পিএম-কিষান সম্পর্কে তথ্য কোথায় পাওয়া যাবে?
কৃষকরা pmkisan.gov.in ওয়েবসাইটে পিএম-কিষান প্রকল্পের কিস্তি, সুবিধাভোগীদের তালিকা এবং অন্যান্য তথ্য দেখতে পারেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট বা ভিডিওর চেয়ে সরকারের অফিসিয়াল পোর্টাল এবং পিআইবি ফ্যাক্ট চেকের তথ্যের উপর নির্ভর করাই ভালো।