PM Kisan 24th Installment: পুজোর মুখে কৃষকদের অ্যাকাউন্টে ৪ হাজার টাকা ঢুকতে পারে, PM কিষাণ নিয়ে আপডেট

সাধারণত, এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকরা প্রতি কিস্তিতে ২,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে, এবার এমন অনেক যোগ্য কৃষক আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকার পরিবর্তে ৪,০০০ টাকা জমা হতে পারে।

Advertisement
 পুজোর মুখে কৃষকদের অ্যাকাউন্টে ৪ হাজার টাকা ঢুকতে পারে, PM কিষাণ নিয়ে আপডেট পিএম কিষাণের ২৪ তম কিস্তি নিয়ে বড় খবর

দেশের কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)-র ২৪তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রত্যেক সুবিধাভোগী কৃষক ভাবছেন, ২,০০০ টাকার পরবর্তী কিস্তি কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাঁরা কি এই মাসে টাকা পাবেন, নাকি পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? চলুন জেনে নেওয়া যাক লেটেস্ট আপডেট।

নিয়ম অনুযায়ী, পিএম কিষাণ সম্মান নিধির টাকা বছরে তিনবার, প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। আগের ২৩তম কিস্তিটি জুন মাসে দেওয়া হয়েছিল। তাই, চার মাসের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী কিস্তিটি অক্টোবর মাসে আসার কথা। অক্টোবর মাসেই দুর্গাপুজোও রয়েছে, তাই আশা করা হচ্ছে যে কিস্তিটি উৎসবের আগেই এসে যাবে।

এছাড়াও, দেশজুড়ে কিছু কৃষক ৪,০০০ টাকার  কিস্তি পেতে চলেছেন। সাধারণত, এই প্রকল্পে অংশগ্রহণকারী কৃষকরা প্রতি কিস্তিতে ২,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে, এবার এমন অনেক যোগ্য কৃষক আছেন, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকার পরিবর্তে ৪,০০০ টাকা জমা হতে পারে।

কোন কৃষকরা ৪,০০০ টাকা পাবেন?
যেসব কৃষকের আগের ২৩তম কিস্তি কোনও কারণে, বিশেষ করে অসম্পূর্ণ e-KYC বা জমি যাচাইয়ের জন্য বিলম্বিত হয়েছিল, তারা এবার একসঙ্গে দুটি কিস্তি পেতে পারেন। যাচাইয়ের পর, যেসব সুবিধাভোগী তাদের অমীমাংসিত প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছেন বা নথিপত্রের ত্রুটি সংশোধন করেছেন, রাজ্য সরকার তাদের নাম পাঠিয়ে দিয়েছেন।

নাম অনুমোদিত হয়ে গেলে, এই কৃষকেরা ২৪তম কিস্তির ২,০০০ টাকা এবং পূর্ববর্তী ২৩তম কিস্তির অবশিষ্ট ২,০০০ টাকাসহ মোট ৪,০০০ টাকা পাবেন। রিপোর্টে স্পষ্ট করা হয়েছে যে, সব কৃষক ৪,০০০ টাকা পাবেন না, নিয়ম অনুযায়ী, যাঁরা সময়মতো তাঁদের ২৩তম কিস্তি পেয়েছেন, তাঁরা ২৪তম কিস্তির জন্য  ২,০০০ টাকা পাবেন। 

অর্থাৎ আপনার কোনও কিস্তি বকেয়া থাকলে, সময়মতো e-KYC এবং ল্যান্ড সিডিং প্রক্রিয়াটি সম্পন্ন করুন, যাতে আপনি পরবর্তী কিস্তির সঙ্গে বকেয়া টাকা পেয়ে যান।

Advertisement

এইভাবে অনলাইনে কিস্তির স্টেটাস দেখুন-
আপনার যোগ্যতা এবং পরবর্তী কিস্তির অবস্থা জানতে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমেই pmkisan.gov.in অফিসিয়াল পোর্টালে যান।
  • হোমপেজের 'Farmers Corner' বিভাগে যান এবং 'Know Your Status'-এ ক্লিক করুন।
  • আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি দিন।
  • আপনার রেজিস্টেড মোবাইল নম্বরে প্রাপ্ত OTP-টি দিন। এরপর আপনার কিস্তি এবং e-KYC প্রদর্শিত হবে।

POST A COMMENT
Advertisement