PM Svanidhi Yojna: ব্যবসার জন্য টাকা দেবে মোদী সরকার, কীভাবে আবেদন করবেন?

আপনি যদি ছোট কোনও ব্যবসা শুরু করতে দেন, কিন্তু আর্থিক সঙ্কটের কারণে তা শুরু করতে না পারেন, তাহলে মোদী সরকারের এই স্বনিধি প্রকল্প আপনাকে সহায়তা করতে পারে। করোনা মহামারির সময়ে সরকার এটা শুরু করেছিল, বিশেষ করে হকারদের জন্য, যাদের ব্যবসা মহামারির সময়ে বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement
ব্যবসার জন্য টাকা দেবে মোদী সরকার, কীভাবে আবেদন করবেন?পিএম লোন স্কিম
হাইলাইটস
  • নরেন্দ্র মোদী সরকার একাধিক লাভদায়ক যোজনা শুরু করেছেন।

নরেন্দ্র মোদী সরকার একাধিক লাভদায়ক যোজনা শুরু করেছেন। যার মধ্যে নিজের ব্যবসা শুরু করার জন্য মোদী সরকারের আর্থিক সহায়তা পাওয়ার বিশেষ স্কিম রয়েছে। যার মধ্যে পিএম স্বনিধি যোজনা (PM Svanidhi Yojna) অন্যতম। যার অধীনে সরকার ছোট হকারদের ব্যবসা শুরু করার জন্য গ্যারান্টি ছাড়াই ঋণ প্রদান করে। ২০২০ সালের ১ জুন চালু হওয়া এই সরকারি প্রকল্পটি ৬ বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে অগণিত হকারদের জন্য জীবন পরিবর্তনকারী বর্ণনা করেছেন। 

ব্যবসা শুরু করতে সহায়ক
আপনি যদি ছোট কোনও ব্যবসা শুরু করতে দেন, কিন্তু আর্থিক সঙ্কটের কারণে তা শুরু করতে না পারেন, তাহলে মোদী সরকারের এই স্বনিধি প্রকল্প আপনাকে সহায়তা করতে পারে। করোনা মহামারির সময়ে সরকার এটা শুরু করেছিল, বিশেষ করে হকারদের জন্য, যাদের ব্যবসা মহামারির সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। ২০৩০ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর পাশাপাশি সরকার গত বছর ঋণের পরিমাণ ৮০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করেছে।

গ্যারান্টি ছাড়াই ঋণ
পিএম স্বনিধি যোজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এই সরকারি প্রকল্পের অধীনে কোনও গ্যারান্টি ছাড়াই ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এই ঋণের পরিমাণ তিনটি পর্যায়ে বিতরণ করা হয়, যা অল্প পরিমাণ দিয়ে শুরু হয়ে সুবিধাভোগীর ঋণ পরিশোধের সক্ষমতার ওপর নির্ভর করে ধীরে ধীরে বাড়ানো হয়। এর অর্থ হল, প্রথম কিস্তি পরিশোধ করার পর দ্বিতীয় কিস্তিতে আরও বেশু এবং তৃতীয় কিস্তিতে তার চেয়ে বেশি ঋণের পরিমাণ দেওয়া হয়। 

কীভাবে পাওয়া যাবে
এখন প্রশ্ন হল কীভাবে পাবেন এই লোন। স্বনিধি প্রকল্পের অধীনে আবেদনকারীর আবেদন অনুমোদিত হওয়ার পর সরকার তাদের তিনটি কিস্তিতে টাকা দেয়। প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ২৫ হাজার, তৃতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা করে দিয়ে থাকে। প্রথম কিস্তি হিসাবে প্রাপ্ত ১৫,০০০ টাকা কোনও গ্যারান্টি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা হলেই দ্বিতীয় কিস্তি দেওয়া হয়। এটিও নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার পর, তৃতীয় কিস্তিতে এককালীন ৫০,০০০ টাকার ঋণ বিতরণ করা হয়। 

Advertisement

কী কী নথি লাগে
এই লোন পেতে কোনও বিশেষ কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবল আধার কার্ড সঙ্গে রাখলেই হবে। ঋণের বিপরীতে কিছু বন্ধক রাখতেও হবে না। এরই সঙ্গে খুব ছোট EMI-র মাধ্যমে ঋণের পরিমাণ শোধ করতে পারবেন।

কীভাবে আবেদন
আপনি যে কোনও সরকারি ব্যাঙ্কে পিএম স্বনিধি যোজনার জন্য আবেদন করতে পারেন। শুধু আবেদনপত্রটি পূরণ করুন, আপনার আধার কার্ডের কপি সংযুক্ত করুন এবং জমা দিন। ব্যাঙ্ক আপনার তথ্য যাচাই করে ঋণ অনুমোদন করবে। 

POST A COMMENT
Advertisement