PM Vishwakarma Yojana 2026: বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন, কীভাবে আবেদন?

PM Vishwakarma Yojana 2026: নিজের হাতের কাজ বা ছোট ব্যবসা শুরু করবেন? এদিকে ফান্ডিং পাচ্ছেন না? এই সমস্যা আপনার একার নয়। এদেশের কোটি-কোটি নতুন ব্যবসায়ীর। ব্যাঙ্কে লোন নিতেও অনেকে ভয় পান। তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’।

Advertisement
বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন, কীভাবে আবেদন?প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প।
হাইলাইটস
  • নিজের হাতের কাজ বা ছোট ব্যবসা শুরু করবেন?
  • ব্যাঙ্কে লোন নিতেও অনেকে ভয় পান।
  • তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’।

PM Vishwakarma Yojana 2026: নিজের হাতের কাজ বা ছোট ব্যবসা শুরু করবেন? এদিকে ফান্ডিং পাচ্ছেন না? এই সমস্যা আপনার একার নয়। এদেশের কোটি-কোটি নতুন ব্যবসায়ীর। ব্যাঙ্কে লোন নিতেও অনেকে ভয় পান। তাঁদের কথা মাথায় রেখেই কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, এখানেও চালু হয়েছে। এর আগে দেশজুড়ে ২০২৩ সালের বিশ্বকর্মা পুজোর দিন এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। লক্ষ্য একটাই; গ্রামের এবং প্রান্তিক এলাকার কারিগরদের আধুনিক প্রশিক্ষণ, ঋণের সুযোগ করে দেওয়া।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা একটি কেন্দ্রীয় প্রকল্প। ক্ষুদ্র, মাঝারি এবং কুটিরশিল্প মন্ত্রকের অধীনে এটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কারিগরদের জমানত ছাড়া ঋণ, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং বাজারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
১৮ বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।  

এর মধ্যে রয়েছেন,

ছুতোর
কামার
স্বর্ণকার
কুমোর
মূর্তিশিল্পী
রাজমিস্ত্রি
নাপিত
ধোপা
দর্জি
মালাকার(শোলার কাজ)
নৌকা প্রস্তুতকারী
মাছ ধরার জাল প্রস্তুতকারক
চর্মকার

কী কী সুবিধা পাবেন?
এই প্রকল্পে অন্তর্ভুক্ত কারিগরদের প্রথমে ‘পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট’ এবং নির্দিষ্ট ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের কাজের সরকারি স্বীকৃতি মিলবে।

দক্ষতা মূল্যায়নের পর কারিগরদের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার টুলকিট ইনসেন্টিভ দেওয়া হবে।

এ ছাড়াও ৫ থেকে ৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। এই প্রশিক্ষণে আধুনিক সরঞ্জামের ব্যবহার, ডিজিটাল পেমেন্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং লোন কীভাবে ম্যানেজ করবেন, তারও প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা ১ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের জন্য আবেদন করতে পারবেন। সেই ঋণ ১৮ মাস ধরে ধীরে ধীরে শোধ করতে পারবেন।

Advertisement

কীভাবে আবেদন করবেন?
প্রথমে ‘পিএম বিশ্বকর্মা পোর্টাল’-এ যেতে হবে। সেখানে ‘হোম’ অপশনে গিয়ে ‘How to Register’-এ ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং আধার কেওয়াইসি করতে হবে।

তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন সফল হলে ডিজিটাল আইডি এবং সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। পরে প্রয়োজন অনুযায়ী ঋণ বা অন্যান্য সুবিধার জন্য আবেদন করা যাবে। 

POST A COMMENT
Advertisement