PMSBY Application Process: ২০ টাকার প্রিমিয়ামে মিলবে ২ লক্ষ, মোদী সরকারের PMSBY ইনস্যুরেন্সে অ্যাপ্লাই কীভাবে?

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াই অত্যন্ত জনপ্রিয় একটি ইনস্যুরেন্স। এর প্রিমিয়াম বছরে মাত্র ২০ টাকা। আর ইনস্যুরেন্স কভারেজ মিলবে ২ লক্ষ টাকা। এটা কারা করতে পারবেন? কীভাবে অ্যাপ্লাই? সব তথ্য জেনে নিন।

Advertisement
২০ টাকার প্রিমিয়ামে মিলবে ২ লক্ষ, মোদী সরকারের PMSBY ইনস্যুরেন্সে অ্যাপ্লাই কীভাবে?প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াই অত্যন্ত জনপ্রিয় একটি ইনস্যুরেন্স
  • এর প্রিমিয়াম বছরে মাত্র ২০ টাকা
  • এটা কারা করতে পারবেন?

এখন সবারই ইনস্যুরেন্স থাকা জরুরি। তাহলেই পরিবার সুরক্ষিত। নিজের মনেও শান্তি। তবে মুশকিল হল, বর্তমানে যে কোনও প্রাইভেট সংস্থার ইনস্যুরেন্সের প্রিমিয়াম অনেকটাই বেশি। যেই কারণে ইনস্যুরেন্স করতে গিয়েও অনেকে পিছিয়ে আসেন। যদিও এই সমস্যার সমাধান করে দিয়েছে ভারত সরকার। তাদের পক্ষ থেকে মাত্র ২০ টাকা বার্ষিক প্রিমিয়ামে ২ লক্ষ টাকা ইনস্যুরেন্স কভার দেওয়া হচ্ছে। আর এই ইনস্যুরেন্সের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াই। এটি একটি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স স্কিম। আর এই স্কিম ভীষণ জনপ্রিয়। নরেন্দ্র মোদী সরকার আর্থিকভাবে দুর্বল মানুষের সুরক্ষার কথা ভেবেই এই স্কিম এনেছে। 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই) কী? 
পিএমএসবিওয়াই হল একটি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভার। এটার বার্ষিক প্রিমিয়াম মাত্র ২০ টাকা। আর তাতেই ২ লক্ষ টাকার কভারেজ মিলবে। এক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু বা ডিজাবিলিটি হলে সরকার এই অর্থ দেবে ইনস্যুরেন্সকারীকে। 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াই-এর নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির মৃত্যু হলে বা তাঁর সম্পূর্ণ ডিজাবিলিটি হলে পুরো ২ লক্ষ টাকাই পাওয়া যাবে। যদিও কোনও ব্যক্তির আংশিক ডিজাবিলিটি হয়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। 

কোন বয়সে করা যাবে? 
পিএমএসবিওয়াই বিমা করতে তেমন কোনও খরচ নেই বললেই চলে। মাত্র ২০ টাকা দিয়ে যে কোনও মানুষ চাইলেই এই বিমা করে ফেলতে পারেন। যার মাধ্যমে মিলতে পারে ২ লক্ষ টাকা। বিপদে পড়লে এই টাকাই আপনার এবং পরিবারের কাছে সুরক্ষার ঢাল হয়ে দাঁড়াতে পারে। 

এখন প্রশ্ন হল, কোন বয়সে এই স্কিম করা যায়? তার উত্তরে বলি, ১৮ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তি এই স্কিম করতে পারেন। তারপর অ্যাক্সিডেন্টাল কভারেজ পাবেন। 

অটো ডেবিট হয়ে যাবে? 
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় অ্যাপ্লাই করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নেই। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে টাকা পাওয়া যাবে না। 

Advertisement

এই বিমায় প্রতিবছর নিয়ম করে টাকা অটো ডেবিট হয়ে যায়। এক্ষেত্রে ১ জুনের আগে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ২০ টাকা রাখতেই হবে। 

কোন সময় এনরোল করা যায়? 
সারাবছরই এই বিমায় অ্যাপ্লাই করা যায়। সেভাবে কোনও নির্দিষ্ট সময় নেই। 

কীভাবে অ্যাপ্লাই? 
পিএমএসবিওয়াই বা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় অ্যাপ্লাই করা খুব কঠিন কাজ নয়। এক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে খুব সহজেই নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন।

এক্ষেত্রে নাম, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো কিছু সাধারণ তথ্য লাগবে। তারপর ফর্ম জমা দিলেই চালু হয়ে যাবে পিএমএসবিওয়াই।

 

POST A COMMENT
Advertisement