444 Days FD: মাত্র ৪৪৪ দিনের জন্য FD করুন, মোটা টাকার সুদ দিচ্ছে নামী সরকারি ব্যাঙ্ক

FD Rate: মাত্র ৪৪৪ দিনের এফডিতে মোটা টাকা রিটার্ন দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সাধারণ গ্রাহক, প্রবীণ নাগরিক ও অতি প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা রিটার্ন অফার করছে ব্যাঙ্কটি।

Advertisement
মাত্র ৪৪৪ দিনের জন্য FD করুন, মোটা টাকার সুদ দিচ্ছে নামী সরকারি ব্যাঙ্কমাত্র ৪৪৪ দিনের জন্য FD করুন, মোটা টাকার সুদ দিচ্ছে নামী সরকারি ব্যাঙ্ক
হাইলাইটস
  • সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কে FD-র বিকল্প নেই।
  • PNB ব্যাঙ্কের এই FD-র মেয়াদ রয়েছে ৪৪৪ দিন।
  • প্রবীণ নাগরিকরা এই FD-তে ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন।

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নানা দেশে যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা চলছে। ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে সকলেই নিরাপদ বিনিয়োগে ফোকাসে মন দিয়েছেন। আর সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কে FD-র বিকল্প নেই। এবার দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমন একটি জয়প্রিয় fd স্কিম নিয়ে এসেছে, যার থেকে কোনও ব্যক্তি মোটা টাকা লাভ করতে পারেন।

PNB ব্যাঙ্কের এই FD-র মেয়াদ রয়েছে ৪৪৪ দিন। এই স্কিমের আওতায় সাধারণ গ্রাহকেরা ৬.৬০ শতাংশ হারে সুদ পেতে পারেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকেরা, অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সের গ্রাহকেরা এই স্কিম থেকে ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। এর পাশাপাশি অতি প্রবীণ নাগরিক অর্থাৎ ৮০ বছরের উপরের বয়সের ব্যক্তিরা এক্ষেত্রে ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন।

কত টাকা জমছে বুঝে নিন-

পিএনবি ৪৪৪ দিনের এফডি স্কিমে কোনও ব্যক্তি যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন , তাহলে সাধারণ গ্রাহকদের জন্য প্রযোজ্য ৬.৬০% সুদের হারে ৪১,৪৪৩ টাকা সুদ পাওয়া যাবে। ফলে মোট টাকা বেড়ে হবে ৫,৪১,৪৪৩ টাকা। 

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১০ শতাংশ হওয়ায়, তাঁরা ৪৪৪-দিনের এফডি-তে ৪৪,৬৯০ টাকা সুদ হিসেবে পাবেন। ফলে তাঁদের মোট জমার পরিমাণ দাঁড়াবে ৫,৪৪,৬৯০ টাকা। 

অন্যদিকে ৭.৪০% হারে, অতি প্রবীণ নাগরিকরা ৪৬,৬৪৬ টাকা পাবেন। ফলে তাঁদের পাঁচ লক্ষ টাকা বেড়ে হবে ৫,৪৬,৬৪৬ টাকা।

এছাড়াও PNB-র একাধিক স্কিম রয়েছে

শুধুমাত্র ৪৪৪ দিনের FD না, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আরও একাধিক FD-তেও আকর্ষণীয় সুদ অফার করছে। বিভিন্ন এফডি স্কিমে পঞ্জাব ব্যাঙ্কের সুদের হার রয়েছে ৩ থেকে ৭.৪০ শতাংশ।  গ্রাহকরা মাত্র ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-র মেয়াদ বেছে নিতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement