১৫ এপ্রিলের পর বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টপঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য জরুরি খবর। বেশ কিছু গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করল PNB। যে ধরনের অ্যাকাউন্টে গত তিন বছরে কোনও লেনদেন হয়নি, এমন অ্যাকাউন্ট এবার বন্ধ করে দিতে চলেছে পঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্ক। ১৫ এপ্রিলের পর থেকে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে PNB।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ডিঅ্যাক্টিভেশন শুধুমাত্র সেইসব অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলোতে গত তিন বছর ধরে কোনও লেনদেন হয়নি। এবং বর্তমানে সেই অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স শূন্য রয়েছে। একটি এক্স বার্তার মাধ্যমে এই তথ্য শেয়ার করেছে PNB। পাশাপাশি এমন নিষ্ক্রিয় গ্রাহকদের পুনরায় অ্যাকাউন্ট চালু করার অনুরোধও করেছেন তাঁরা।
সতর্ক করার পাশাপাশি PNB এই ধরনের গ্রাহকদের ১৫ই এপ্রিলের মধ্যে নিজেদের অ্যাকাউন্ট ফের অ্যাক্টিভ করার পরামর্শ দিয়েছে। অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে গ্রাহককে নিজের কাছের PNB শাখায় গিয়ে KYC করতে হবে। তাহলেই ফের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। অর্থাৎ একটি সাধারণ KYC আপডেট করে অথবা লেনদেন শুরু করার মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকানো যেতে পারে।
কেন PNB এহেন সিদ্ধান্ত নিচ্ছে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি নিয়ে ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নানা স্ক্যামের কারণে ব্যাঙ্কগুলো বর্তমানে ০ ব্যালেন্স ও লেনদেনহীন অ্যাকাউন্টগুলোর দিকে নজর দেওয়া হয়েছে।
PNB-এর তরফে জানানো হয়েছে, যে গ্রাহকেরা ইদানীংকালে নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করেননি ও বর্তমানে অ্যাকাউন্ট চালু রাখতে চাইছেন, তাঁদের নিজেদের কাছের ব্রাঞ্চে গিয়ে kyc আপডেট করা উচিত।