Activa থেকে Ntorq, ভারতে Best-Selling এই ৫ Scooter

Best scooters in India 2025: মোটরসাইকেলের বদলে অনেকেই স্কুটার বেছে নিচ্ছেন। ২০২৫ সালের বিক্রির প্রবণতা ও ক্রেতাদের পছন্দের তালিকা দেখলেও তা স্পষ্ট। আরও একটি বিষয় খুব স্পষ্ট। ভারতের বাজারে কয়েকটি নির্দিষ্ট মডেলই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে।

Advertisement
Activa থেকে Ntorq, ভারতে Best-Selling এই ৫ Scooterভারতের বাজারে কয়েকটি নির্দিষ্ট মডেলই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে।
হাইলাইটস
  • যাতায়াতের মাধ্যম হিসাবে স্কুটারের জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই।
  • সহজে চালানো যায়, পর্যাপ্ত লেগস্পেস, বড় আন্ডারসিট স্পেস এবং আরামদায়ক রাইড।
  • বাজারে কয়েকটি নির্দিষ্ট মডেলই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে।

Best scooters in India 2025: শহর, মফস্বলে নিত্যদিনের যাতায়াতে স্কুটারের জনপ্রিয়তা বাড়ছে। সহজে চালানো যায়, বসে আরাম, পা রাখার জায়গা এবং আন্ডারসিট স্টোরেজও বড়। এই সব কারণেই এখন অনেকেই মোটরসাইকেলের বদলে স্কুটার নিচ্ছেন। বিশেষ করে বাড়ির মহিলা সদস্যদের জন্য স্কুটার আরও সুবিধাজনক। কিন্তু বাজারে তো অনেক অপশন। কোনটি ভাল হবে? আসুন, গত ২০২৫ সালের সেলস রিপোর্ট খতিয়ে দেখা যাক। বাজারের চাহিদা ও বিক্রির প্রবণতা দেখে সবচেয়ে পপুলার স্কুটারের একটি তালিকা দেওয়া হল। এর থেকে একটি বিষয় পরিষ্কার, কয়েকটি নির্দিষ্ট মডেলই দীর্ঘদিন ধরে ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে রয়েছে। সেই তালিকার সেরা ৫ স্কুটার নিয়েই এই প্রতিবেদন। আসুন দেখে নেওয়া যাক।

৫. Honda Dio
স্পোর্টি ডিজাইন এবং হালকা গড়নের জন্য তরুণদের মধ্যে এই স্কুটারের চাহিদা বরাবরই বেশি। ১১০ সিসি এবং ১২৫ সিসি; দুই ইঞ্জিন অপশনেই পাওয়া যায়। ১১০ সিসি ইঞ্জিনে ৫.৮৫ কিলোওয়াট পাওয়ার এবং ৯.০৩ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। অন্যদিকে ১২৫ সিসি ভার্সনে ৬.১১ কিলোওয়াট পাওয়ার ও ১০.৫ নিউটন-মিটার টর্ক জেনারেট করে। স্মার্ট-কি, LED হেডল্যাম্প, USB Type-C চার্জিং এবং TFT মিটার; এই সব আধুনিক ফিচারও রয়েছে।

৪. TVS Ntorq 125
স্পোর্টি পারফরম্যান্সের জন্য এই স্কুটারটি আলাদা করে নজর কেড়েছে। ১২৪.৮ সিসি তিন-ভাল্‌ভ ইঞ্জিন থেকে ৭.৫ কিলোওয়াট পাওয়ার এবং ১১.৫ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। মাত্র ৭.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। LED DRL, ন্যাভিগেশন, কল অ্যালার্ট, মাল্টি-মোড ডিসপ্লে এবং USB চার্জিংয়ের মতো স্মার্ট ফিচার রয়েছে।

৩. Suzuki Access 125
এই স্কুটারটি নির্ভরযোগ্যতা ও আরামের জন্য পরিচিত। ১২৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ৬.২ কিলোওয়াট পাওয়ার এবং ১০.২ নিউটন-মিটার টর্ক দেয়। LED হেডল্যাম্প, TFT কনসোল, ইঞ্জিন স্টার্ট-স্টপ সিস্টেম এবং USB চার্জিংয়ের পাশাপাশি ২৪.৪ লিটার আন্ডারসিট স্টোরেজ এই মডেলের বড় আকর্ষণ।

২. TVS Jupiter
দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত জনপ্রিয় এই স্কুটার। ১১০ সিসি এবং ১২৫ সিসি; দুই ইঞ্জিন অপশন রয়েছে। ১১০ সিসি সংস্করণে ৫.৯ কিলোওয়াট এবং ১২৫ সিসি মডেলে ৬ কিলোওয়াট পাওয়ার পাওয়া যায়। ৩৩ লিটার বুট স্পেস, LED হেডল্যাম্প, টেলিস্কোপিক ফর্ক এবং স্মার্টফোন কানেক্টিভিটি-সহ TFT ডিসপ্লে; এই সব ফিচার রয়েছে।

Advertisement

১. Honda Activa
ভারতের স্কুটার বাজারে এখনও শীর্ষে রয়েছে এই মডেল। দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা, মসৃণ ইঞ্জিন এবং ভালো মাইলেজ; এই তিন কারণে Activa-র জনপ্রিয়তা আজও অটুট। ১১০ সিসি এবং ১২৫ সিসি; দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। স্মার্ট-কি, LED হেডল্যাম্প, TFT ডিসপ্লে, USB Type-C চার্জিং এবং টিউবলেস টায়ারের মতো ফিচার রয়েছে।

ভারতের দুই-চাকার বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। তবুও এই পাঁচটি স্কুটারই ক্রেতাদের মন জয় করেছে। শহর-মফস্বলের রাস্তাঘাটে বের হলেই এই স্কুটারগুলি চোখে পড়বেই। 

POST A COMMENT
Advertisement