Post Office Best Scheme: পোস্ট অফিসে টাকা জমালে পাবেন দ্বিগুণ, রয়েছে ধামাকাদার ৩ স্কিম, এখনই জানুন

আজকাল ব্যাঙ্কগুলিতে সুদের হার ভালো পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন বিনিয়োগকারীরা। অন্যদিকে,  শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ।  ফলে ডিপোজিট করার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে পোস্ট অফিস। ডাকঘরে টাকা জমা রাখা হলে বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুদের হারও পাওয়া যায় অনেকটা বেশি।

Advertisement
পোস্ট অফিসে টাকা জমালে পাবেন দ্বিগুণ, রয়েছে ধামাকাদার ৩ স্কিম, এখনই জানুনপোস্ট অফিসে টাকা জমালে পাবেন দ্বিগুণ
হাইলাইটস
  • ডিপোজিট করার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে পোস্ট অফিস।
  • ডাকঘরে টাকা জমা রাখা হলে বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ
  • পোস্ট অফিসে সুদের হার কত পাওয়া যায়, জানেন?

আজকাল ব্যাঙ্কগুলিতে সুদের হার ভালো পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন বিনিয়োগকারীরা। অন্যদিকে,  শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ।  ফলে ডিপোজিট করার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে পোস্ট অফিস। ডাকঘরে টাকা জমা রাখা হলে বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুদের হারও পাওয়া যায় অনেকটা বেশি।

অনেকেই জানেন না যে, ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট (FD) করতে পারেন। পোস্ট অফিসে বিনিয়োগ করা আরও সহজ, কারণ মাত্র ৫০০ টাকা দিয়ে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

টাইম ডিপোজিট:

এই স্কিমাটি বিনিয়োগকারীদের পছন্দসই হতে পারে। এতে ৬.৯% থেকে ৭.৫% পর্যন্ত সুদ পাওয়া যায়, যা বেশ কিছু ব্যাঙ্কের চেয়ে উল্লেখযোগ্য ভাবে বেশি। মাত্র ১,০০০ টাকা দিয়ে পোস্ট অফিসে একটি টাইম ডিপোজিট (টিডি) অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের আওতায় ১ থেকে ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হয়। সবচেয়ে সুবিধা হল, বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই।

টাইম ডিপোজিট স্কিম কী?

পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে এক বছরের আমানতের উপর ৬.৯%, দুই বছরের জন্য ৭.০%, তিন বছর পর্যন্ত এফডি-র উপর ৭.১% এবং ৫ বছরের মেয়াদী বিনিয়োগের উপর ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। এই সুদ ত্রৈমাসিকভাবে গণনা করা হলেও, তা বার্ষিকভাবে প্রদান করা হয়। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এই স্কিমে প্রায় দ্বিগুণ সুদের হার পাওয়া যায়। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে (FD) ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি ৭.৫% সুদ পাবেন। 

পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট স্কিমে ৫ লক্ষ টাকার একটি ৫-বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে আপনি ২,২৪,৯৭৪ টাকা সুদ পাবেন। এর মানে হল, ৫ বছর পর মেয়াদপূর্তিতে আপনি মোট ৭,২৪,৯৭৪ টাকা পাবেন। যদি এই মেয়াদ বাড়িয়ে আরও ৫ বছরের জন্য আরেকটি FD করেন, তাহলে ১০ বছর পর আপনি মোট ৫,৫১,১৭৫ টাকা সুদ পাবেন, যা মূলধনের চেয়ে বেশি হবে। এক্ষেত্রে, ১০ বছরে আপনার মোট টাকার পরিমাণ হবে ১০,৫১,১৭৫ টাকা। অর্থাৎ দ্বিগুণ টাকা পাওয়া যাবে।

Advertisement

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)

এছাড়াও, পোস্ট অফিসের ৫-বছর মেয়াদী ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) স্কিমে ৬.৭ শতাংশ রিটার্ন দেয়। এই বিনিয়োগে আয়কর আইনের 80C ধারার অধীনে কর ছাড় পাওয়া যায়। তবে, এতে পাঁচ বছরের একটি লক-ইন পিরিয়ড রয়েছে, অর্থাৎ আপনি পাঁচ বছরের আগে টাকা তুলতে পারবেন না।

১১৫ মাসে টাকা দ্বিগুণ হয় KVP-তে

এছাড়াও, কিষাণ বিকাশ পত্র (কেভিপি)-তে বিনিয়োগ করলে বিনিয়োগকারী টাকা ১১৫ মাসে (৯ বছর এবং ৭ মাসে) টাকা দ্বিগুণ করতে পারেন। বর্তমানে, সরকার কেভিপি-তে বার্ষিক সুদের হার রেখেছে ৭.৫ শতাংশ।


 

POST A COMMENT
Advertisement