Post Office RD Scheme: মাত্র ৩০০ টাকা করে জমিয় মিলবে ১৫ লাখ, পোস্ট অফিসের সেরার সেরা স্কিম

এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস আরডি স্কিম (Post Office RD Scheme) তথা রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। এখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে মাত্র ৩০০ টাকা করে জমিয়েই মেয়াদ শেষে ১৫ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।

Advertisement
মাত্র ৩০০ টাকা করে জমিয় মিলবে ১৫ লাখ, পোস্ট অফিসের সেরার সেরা স্কিম  পোস্ট অফিসের সেরা স্কিম
হাইলাইটস
  • পোস্ট অফিস আরডি স্কিমে নিয়মিত টাকা জমা করতে হয় এবং সেই জমানো টাকার উপর সুদ পাওয়া যায়।

প্রত্যেকের আয় করার ক্ষমতা যেমন সমান হয় না, তেমনি বড় বিনিয়োগও অনেকে করতে পারে না। সেই কারণে অল্প অল্প টাকা জমিয়ে ভাল রিটার্ন পাওয়া যায়, এমন স্কিমের খোঁজে থাকেন বহু মানুষ। এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস আরডি স্কিম (Post Office RD Scheme) তথা রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। এখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে মাত্র ৩০০ টাকা করে জমিয়েই মেয়াদ শেষে ১৫ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।

এই স্কিমের হিসাব
পোস্ট অফিস আরডি স্কিমে নিয়মিত টাকা জমা করতে হয় এবং সেই জমানো টাকার উপর সুদ পাওয়া যায়। বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৬.৭ শতাংশ। এই স্কিমে সিঙ্গেল ও জয়েন্ট, দুই ধরণের অ্যাকাউন্টই খোলা যায়। প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। পরবর্তীতে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো যায়। 

কীভাবে ১৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে কীভাবে ১৫ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে সেই হিসাব বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও বিনিয়োগকারী রোজ ৩০০ টাকা করে বিনিয়োগ করেন। সেক্ষেত্রে এক মাসে তাঁর বিনিয়োগের পরিমাণ হবে ৯ হাজার টাকা। মেয়াদপূর্তি অবধি নিয়মিতভাবে এই টাকা জমা করলে মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে ৫.৪০ লক্ষ টাকা। সেই সঙ্গে সুদ রয়েছে ১ লক্ষ ২ হাজার ২৯১ টাকা।

বাড়াতে পারেন মেয়াদ
এবার সেই বিনিয়োগকারী যদি আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ান, সেক্ষেত্রে ১০ বছরে তাঁর জমানো টাকার পরিমাণ হবে ১০.৮০ লক্ষ টাকা। সেই সঙ্গেই সুদ হিসেবে পাওয়া যাবে ৪.৫৭ লক্ষের বেশি টাকা। সব মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ১৫ লক্ষ ৩৭ হাজার ৬৯২ টাকা। বর্তমান সময়ে মানুষের কাছে বিনিয়োগের হাজারও বিকল্প রয়েছে। তবে যারা ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ করতে পছন্দ করেন, তাঁদের জন্য একটি ভালো বিকল্প পোস্ট অফিস আরডি স্কিম। আপনিও যদি অল্প অল্প করে টাকা জমিয়ে মোটা টাকা রিটার্ন পেতে চান, তাহলে এই প্রকল্প বেছে নিতে পারেন।

Advertisement


 

POST A COMMENT
Advertisement