Post Office Scheme: জিরো রিস্ক, FD-র চেয়ে বেশি সুদ, পোস্ট অফিসের এই স্কিমে মাসে ১৭ হাজার কামাই

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এটি শুধু উচ্চ সুদের হারই দেয় না, বরং অবসর গ্রহণের পর যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়েন, তা-ও নিশ্চিত করে। এই সরকারি প্রকল্পের মাধ্যমে এককালীন বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ১৭ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

Advertisement
জিরো রিস্ক, FD-র চেয়ে বেশি সুদ, পোস্ট অফিসের এই স্কিমে মাসে ১৭ হাজার কামাই প্রবীণদের জন্য রিটায়ারমেন্ট প্ল্যান
হাইলাইটস
  • এককালীন বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ১৭ হাজার আয়
  • অবসর গ্রহণের পর যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করে
  • পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে বিশদে জানুন

অবসর গ্রহণের পর স্বাচ্ছন্দ্যনয় বার্ধক্য উপভোগ করার জন্য বিশেষজ্ঞরা যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ করার পরামর্শ দেন। তবে যাঁরা অবসর গ্রহণের পর নিয়মিত আয় চান, তাঁদের জন্য পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি চমৎকার বিকল্প হতে পারে। এটি শুধু উচ্চ সুদের হারই দেয় না, বরং অবসর গ্রহণের পর যাতে কোনও আর্থিক সমস্যায় না পড়েন, তা-ও নিশ্চিত করে। এই সরকারি প্রকল্পের মাধ্যমে এককালীন বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ১৭ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি বিশেষ ভাবে প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। যা অবসরের পর নিয়মিত আয় নিশ্চিত করে। এটি একটি ঝুঁকিমুক্ত সঞ্চয় প্রকল্প। কারণ পোস্ট অফিস দ্বারা পরিচালিত সরকারি প্রকল্পগুলিকে করা বিনিয়োগের নিরাপত্তা স্বয়ং সরকারেই নিশ্চিত করে। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ। কোনও দুশ্চিন্তা ছাড়াই ইচ্ছেমতো টাকা বিনিয়োগ করেত পারেন। 

ডাকঘরের এই সরকারি প্রকল্পে আকর্ষণীয় সুদের হার দেওয়া হয়, যা অনেক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারের চেয়েও বেশি। পোস্ট অফিস সিনিয়ির সিটজেন সেভিংস স্কিম ৮.২ শতাংশ সুদের হার প্রদান করে। আপনার নিকটস্থ যে কোনও ডাকঘরে এই প্রকল্পের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতেই পারেন। 

মাত্র হাজার টাকায় বিনিয়োগ শুরু 
পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি বিশেষ ভাবে জনপ্রিয় কারণ এগুলির মাধ্যমে অল্প বিনিয়োগেই যথেষ্ট পরিমাণ টাকা জমা করা যায়। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমেও মাত্র হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে সিঙ্গল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১০ লক্ষ ৫০ হাজার টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের জন্য ৩০৯ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বয়সসীমা
অবসর পরবর্তী জীবনকে চাপমুক্ত করার জন্য চালু হওয়া এই সরকারি প্রকল্পে বিনিয়োগের বয়সসীমা প্রসঙ্গে বলা যায়, ৬০ বছর বা তার বেশি বয়সী যে কেউ সিঙ্গল অ্যাকাউন্ট অথবা তার জীবনসঙ্গীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার সময়ে VRS গ্রহণকারী ব্যক্তির বয়স ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম হতে পারে। ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা বিনিয়োগ করতে পারেন। 

Advertisement

৫ বছরের মেয়াদ 
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস শুঘু নিয়মিত আয়ের নিশ্চয়তাই দেয় না, বরং বিনিয়োগের উপর কর সুবিধাও দেয়। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে এই সুবিধা দেড় লক্ষ পর্যন্ত পাওয়া যায়। এই সঞ্চয় প্রকল্পের মেয়াদ ৬ বছর এবং সম্পূর্ণ সুবিধা পেতে হলে এটি ৫ বছর ধরে চালু রাখতে হবে। মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জরিমানাও রয়েছে। 

মাসিক ১৭ হাজার আয়
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি মাসিক ১৭ হাজার টাকা আয় কর পারবেন। হিসেবটি খু সহজ। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে একটি জয়েন্ট অ্যাকাউন্টে এককালীন ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমেই মেয়াদপূর্তি পর্যন্ত আপনার আয় নির্ধারিত হবে। ৮.২ শতাংশ সুদের হারে, মেয়াদপূর্তি পর্যন্ত বার্ষিক সুদ বাবদ আয় হবে ২ লক্ষ ৫ হাজার টাকা। ত্রৈমাসিক ভাবে ৫১ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয় এবং মাসিক হিসেব করলে তা দাঁড়ায় ১৭ হাজার ৮৩ টাকা। 

 

POST A COMMENT
Advertisement