পোস্ট অফিসের সেরা স্কিমপোস্ট অফিসের স্কিমে ছোট ছোট বিনিয়োগ করেই মোটা অঙ্কের তহবিল আপনি গড়ে তুলতে পারেন আর এতে একেবারে ঝুঁকি থাকে না। সেরকমই এর যোজনা হল পাবলিক প্রফিডেন্ট ফান্ড স্কিম অর্থাৎ Post Office PPF Scheme, যা আপনার কোটিপতি হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে। কিন্তু তার আগে আপনাকে ১৫X৫X৫-এর ফর্মূলাটা বুঝতে হবে, এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে আপনি ১ কোটির বেশি তহবিল জমিয়ে ফেলতে পারবেন। আসুন জেনে নিন কোটিপতি সেভিংস ফর্মূলা কীভাবে কাজ করে?
দারুণ সুদ, ট্রিপল ছাড়ের স্কিম
পোস্ট অফিস দ্বারা পরিচালিত স্কিমগুলিকে জিরো রিস্ক সঞ্চয় প্রকল্প বলা হয়, কারণ সরকার নিজেই এগুলিতে করা প্রতিটি ছোট ও বড় বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা দেয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (পিপিএফ স্কিম)-এর সুবিধার কথা বলতে গেলে, এই স্কিমে সরকার ৭.১% ভালো সুদ প্রদান করার পাশাপাশি, আয়করের ৮০সি ধারার অধীনে এতে করা বিনিয়োগের উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দাবি করা যেতে পারে। শুধু তাই নয়, এটি ইইই (ছাড়-ছাড়-ছাড়) দাবি করে, যার সহজ অর্থ হল এই স্কিমে আপনার করা সমস্ত অবদান এবং আয় করমুক্ত।
মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ করুন
পিপিএফ স্কিমের মেয়াদ ১৫ বছর, তবে আপনি এটিকে পাঁচ বছর করে দুইবার বাড়িয়ে আরও বেশি লাভ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কোটিপতি হওয়ার স্কিমে সর্বনিম্ন ৫০০ টাকা বিনিয়োগ করা যায়, যেখানে প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল ১.৫০ লক্ষ টাকা।
১৫X৫X৫ ফর্মুলাটি কী?
এবার জেনে নিন এই বিশেষ ফর্মূলাটির সম্পর্কে। এই বিশেষ ফর্মূলা অনুসরণ করলে পোস্ট অফিসের এই প্রকল্প আপনাকে বড়লোক বানাতে পারে। পিপিএফ ১৫X৫X৫ ফর্মুলাটি ম্যাচিউরিটি পিরিয়ডের সঙ্গে সম্পর্কিত। আপনাকে অবশ্যই ১৫ বছরের ম্যাচিউরিটি পিরিয়ডের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ বিনিয়োগ করতে হবে এবং তারপরে দুটি এক্সটেনশন নিতে হবে, যার মাধ্যমে আপনার বিনিয়োগ পাঁচ বছর করে বাড়ানো হবে। অর্থাৎ আপনাকে ২৫ বছর ধরে বিনিয়োগ করতে হবে এবং তারপরে আপনার ১ কোটি টাকারও বেশি একটি তহবিল জমা হবে।
কোটিপতি হওয়ার পুরো হিসেবটা বুঝুন
Post Office PPF Scheme-এ কোটিপতি হওয়ার পুরো হিসেবটা বুঝে নিন। এবার আপনি যদি ১৫ বছর পর্যন্ত দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটি পর্যন্ত আপনার জমা হবে ২২.৫০ লক্ষ টাকা, যেটা সুদসহ দাঁড়াবে ৪০,৬৮,২০৯ টাকা। সেরকমই দুটো এক্সটেনশন নিয়ে আপনি যদি ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনার ২৭.৫০ লক্ষ জমবে এবং আপনার সেই অর্থ বেড়ে ১,০৩,০৮,০১৫ টাকা জমবে, অর্থাৎ আপনি কোটিপতি হয়ে যাবেন।