Post Office Zero Risk Scheme: সামান্য বিনিয়োগেই পাবেন ২৫ লক্ষ টাকার রিটার্ন, Post Office-এর ঝুঁকিহীন স্কিম

এছাড়াও, সরকার এই প্রকল্পগুলোতে উচ্চ হারে সুদ দিচ্ছে, যা আপনাকে অল্প সঞ্চয়ের মাধ্যমে একটি বড় অঙ্কের তহবিল গড়ে তুলতে সাহায্য করে।

Advertisement
সামান্য বিনিয়োগেই পাবেন ২৫ লক্ষ টাকার রিটার্ন, Post Office-এর ঝুঁকিহীন স্কিম পোস্ট অফিসের সেরা স্কিম
হাইলাইটস
  • শেয়ার বাজারে চড়াই-উৎরাই জারি রয়েছে আর শেয়ার বাজারে বিনিয়োগ করার ঝুঁকিও রয়েছে।

শেয়ার বাজারে চড়াই-উৎরাই জারি রয়েছে আর শেয়ার বাজারে বিনিয়োগ করার ঝুঁকিও রয়েছে। তবে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো একটি চমৎকার বিকল্প হতে পারে। আপনার টাকা হারানোর কোনও ভয় নেই, কারণ সরকার নিজেই এর সুরক্ষার নিশ্চয়তা দেয়। এছাড়াও, সরকার এই প্রকল্পগুলোতে উচ্চ হারে সুদ দিচ্ছে, যা আপনাকে অল্প সঞ্চয়ের মাধ্যমে একটি বড় অঙ্কের তহবিল গড়ে তুলতে সাহায্য করে। এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (RD Scheme), যা আপনাকে নিয়মিত বিনিয়োগের মাধ্যমে একটি বড় অঙ্কের ফান্ড জমাতে সাহায্য করতে পারে। 

ঝুঁকিমুক্ত পোস্ট অফিসের স্কিম
প্রত্যেকেই তাদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে এবং এমন একটি জায়গায় বিনিয়োগ করার পরিকল্পনা করে যেখানে তাদের টাকা নিরাপদ থাকে এবং তারা ভালো মুনাফা পায়। এই ক্ষেত্রে, সরকার-পরিচালিত পোস্ট অফিসের স্কিমগুলো চমৎকার। এই সরকারি স্কিমগুলিতে ছোট বা বড়, সব ধরনের বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা সরকার নিজেই দেয়, যা এগুলিকে ঝুঁকিমুক্ত সঞ্চয় প্রকল্প হিসাবে জনপ্রিয় করে তুলেছে। পোস্ট অফিসের আরডি স্কিম সেরকমই একটি প্রকল্প। 

১০০ টাকা দিয়ে বিনিয়োগ
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (PO RD Scheme) স্কিমে টাকা হারানোর কোনও সম্ভাবনা না থাকলেও, সরকার বিনিয়োগকারীদের ৬.৭ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় হারে সুদ দিয়ে থাকে। মাত্র ১০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যায় এবং বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। আপনার ইচ্ছামতো বিনিয়োগ করুন এবং যতটা সম্ভব লাভ করুন।  

বিনিয়োগের মেয়াদ বাড়াতে পারেন
পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিম বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের জন্য কার্যকর, পাশাপাশি এটি আরও অনেক সুবিধা প্রদান করে। পোস্ট অফিস আরডি স্কিমের অন্যান্য বিশেষ সুবিধার দিকে তাকালে দেখা যায়, এই স্কিমে বিনিয়োগের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই মেয়াদপূর্তির আগেও বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা দেওয়া হয়, আবার তা পরবর্তী পাঁচ বছরের জন্য বাড়ানোও যেতে পারে। আপনি যে কোনও নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। 

Advertisement

রয়েছে ঋণের সুবিধা
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে লোনের সুবিধাও পাওয়া যায়। বে, এর জন্য কিছু নিয়ম রয়েছে। পিও আরডি স্কিমে এক বছর বিনিয়োগ করার পর বিনিয়োগকারীরা তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে লোনের জন্য আবেদন করতে পারেন। শর্ত হল, জমার মাত্র ৫০ শতাংশ লোন হিসাবে তোলা যাবে এবং এই টকার উপর সুদের হার কম, মাত্র ২ শতাংশ। 

২৫ লক্ষ টাকা রিটার্ন
পোস্ট অফিস দ্বারা পরিচালিত এই সরকারি প্রকল্পে নিয়মিত বিনিয়োগের মাধ্যমে আপনি ২৫ লক্ষ টাকা সংগ্রহ করতে পারেন। এই বিপুল পরিমাণ তহবিল জমানোর হিসাব খুবই সহজ। পোস্ট অফিস আরডি ক্যালকুলেটর ব্যবহার করে, আপনাকে প্রতি মাসে ১৫,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। মেয়াদপূর্তিতে, অর্থাৎ পাঁচ বছরে, আপনার মোট তহবিল হবে ১০,৭০, ৪৯২ টাকা এবং সুদ বাবদ আয় হবে ১.৭০, ৪৯২ টাকা। এখন, আপনাকে শুধু পরবর্তী পাঁচ বছরের জন্য আপনার মাসিক বিনিয়োগের মেয়াদ বাড়াতে হবে। ১০ বছর বিনিয়োগ করলে, আপনার মোট তহবিল বেড়ে হবে ২৫,৬২,৮২২ টাকা, এবং সুদ বাবদ আয় হবে ৭,৫২,৮২২ টাকা। 

POST A COMMENT
Advertisement