শুধু সুদই মাসে ২০ হাজার টাকা, বসে খাবেন, পোস্ট অফিসের আশ্চর্য স্কিম

কারণ চাকরি বা ব্যবসা থেকে অবসর নেওয়ার পর হাতে নিয়মিত টাকা আসে না। এমন পরিস্থিতিতে অনেকেই অবসরের জন্য পরিকল্পনা করে আগে থেকেই অর্থ জমিয়ে রাখেন। এক্ষেত্রে এই টাকা শুধু জমিয়ে রাখলে চলবে না।

Advertisement
শুধু সুদই মাসে ২০ হাজার টাকা, বসে খাবেন, পোস্ট অফিসের আশ্চর্য স্কিমপোস্ট অফিসের এই স্কিমের হিসেব বুঝুন
হাইলাইটস
  • একবার বিনিয়োগ করলে মাসে ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে।
  • এই পোস্ট অফিস স্কিমে বর্তমানে ৮.২% সুদের হার অফার করছে।
  • SCSS স্কিমে বিনিয়োগ করলে অপর একটি সুবিধা হল করছাড়।

প্রত্যেকেরই বয়স থাকতে থাকতেই রিটায়ারমেন্টের প্ল্যান ভেবে ফেলা উচিত। কারণ চাকরি বা ব্যবসা থেকে অবসর নেওয়ার পর হাতে নিয়মিত টাকা আসে না। এমন পরিস্থিতিতে অনেকেই অবসরের জন্য পরিকল্পনা করে আগে থেকেই অর্থ জমিয়ে রাখেন। এক্ষেত্রে এই টাকা শুধু জমিয়ে রাখলে চলবে না। কারণ, বসে খেলে কুবেরর ধনও শেষ হয়ে যেতে পারে। এই টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা জরুরি। এই বিষয়ে সেরা অপশন হতে পারে পোস্ট অফিস। এখানে এমন একটি স্কিম রয়েছে, যেখানে একবার বিনিয়োগ করলে মাসে ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে। 

সুদের হার কত?

এখানে যে স্কিমটির কথা বলা হচ্ছে, সেটির নাম সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম। পোস্ট অফিসে টাকার ক্ষেত্রে সরকারি গ্য়ারান্টি থাকায় এই স্কিমে রিস্ক ০। আবার রিটার্নের পরিমাণও অনেক বেশি। নিয়মিত আয়ের জন্য পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বিনিয়োগ করা একটি দুর্দান্ত অপশন। সরকার এই পোস্ট অফিস স্কিমে বর্তমানে ৮.২% সুদের হার অফার করছে। যা আদতে বহু FD-র তুলনায় বেশি।

কর ছাড়ের সুবিধা

পোস্ট অফিস SCSS স্কিমে বিনিয়োগ করলে অপর একটি সুবিধা হল করছাড়। আয়কর আইনের ধারা 80C এর আওতায় এই স্কিমে বিনিয়োগ করলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় ক্লেইম করা যেতে পারে।

প্রতি ৩ মাস অন্তর সুদ পাওয়ার সুবিধা

পোস্ট অফিস SCSS স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর। পুরো সুবিধা পেতে স্কিমটিকে ৫ বছর চালু রাখতে হবে। প্রতি তিন মাস অন্তর বিনিয়োগের উপর সুদ গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়।

মাসে কীভাবে ২০ হাজার টাকা পাবেন? 

মনে রাখতে হবে একমাত্র অবসর নেওয়া ব্যক্তিরাই এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারবেন। যদি কোনও প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০ লক্ষ টাকা এক লপ্তে বিনিয়োগ করেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হারে তিনি প্রতি বছর ২ লাখ ৪৬ হাজার টাকা সুদ পাবেন। অর্থাৎ মাসে আপনি পাবেন ২০ হাজার ৫০০ টাকা।

 

Advertisement

POST A COMMENT
Advertisement