ডাকঘরের এই স্কিমটি অসাধারণPost Office Investment Schemes: পোস্ট অফিসে বিনিয়োগে রিটার্নও ভাল, আবার ঝুঁকিও কম। ভবিষ্যতের জন্য টাকা জমানোর অন্যতম সেরা উপায় পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে পোস্ট অফিসে বিনিয়োগ করা যেতে পারে। মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে রিটার্নের সম্ভাবনা বেশি হলেও, যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এই সরকারি স্কিমগুলি দুর্দান্ত। তাছাড়া এটি এমার্জেন্সি বা রিটায়ারমেন্ট ফান্ড হিসাবেও ধরতে পারেন। এর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), মান্থলি ইনকাম স্কিম (MIS)। এর মধ্যে বেশিরভাগ স্কিমেই আয়কর আইনের 80C ধারায় বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। শুধু তাই নয়, সম্প্রতি এই স্কিমগুলিতে ডিপোজিটের উর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এগুলির প্রতি আরও আকর্ষণ বেড়েছে। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে পোস্ট অফিসের কোন স্কিমে কত বেনেফিট পাবেন।
| স্কিমের নাম | সুদের হার | চক্রবৃদ্ধি কতদিনে | আয়কর ছাড় |
| পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | ৪% | বাৎসরিক | ১০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিএ-তে ছাড়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-তে ছাড়। |
| ১ বছরের টাইম ডিপোজিট | ৬.৯০% | ত্রৈমাসিক | প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-র অধীনে ছাড় |
| ২ বছরের টাইম ডিপোজিট | ৭.০০% | ত্রৈমাসিক | প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-র অধীনে ছাড় |
| ৩ বছরের টাইম ডিপোজিট | ৭.১০% | ত্রৈমাসিক | প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-র অধীনে ছাড় |
| ৫ বছরের টাইম ডিপোজিট | ৭.৫০% | ত্রৈমাসিক | ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-র অধীনে ছাড় |
| ৫ বছর RD | ৬.৭০% | ত্রৈমাসিক | কোনও সুবিধা নেই |
| সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) | ৮.২০% | ত্রৈমাসিক | ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। প্রবীণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ৮০টিটিবি-র অধীনে ছাড় |
| PO MIS | ৭.৪০% | মাসিক | কোনও সুবিধা নেই |
| NSC | ৭.৭০% | বার্ষিক | ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম(PPF) | ৭.১০% | বার্ষিক | ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে |
| কিষাণ বিকাশ পত্র(KVP) | ৭.৫০% | বার্ষিক | কোনও সুবিধা পাওয়া যাচ্ছে না |
| সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম (SSA) | ৮.২% | বার্ষিক | ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে |
১. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট:
সিঙ্গেল বা জয়েন্ট আকারে খোলা যায়। চেকবুক, এটিএম, মোবাইল ও ই-ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন। তবে টানা ৩ বছর ট্রানজাকশান না করলে অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যায়। তখন আবার KYC ও পাসবুক দিয়ে চালু করতে হবে।
২. ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD):
ত্রৈমাসিকভাবে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। ১২ বার পর পর ডিপোজিটের পর তার এগেনস্টে ৫০% পর্যন্ত লোন নিতে পারবেন। ৩ বছরের পর চাইলে ক্লোজও করা যাবে। তবে সেক্ষেত্রে কিছুটা কম রেটে সুদ পাবেন।
৩. পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD):
এটিও ব্যাঙ্কের কাছে জমা রেখে লোন নেওয়া যায়। ৬ মাস পর চাইলে প্রিম্যাচিওর ক্লোজও করা যায়। তবে ১ বছরের আগে বন্ধ করে দিলে সেক্ষেত্রে কম সুদ পাবেন।
৪. মান্থলি ইনকাম স্কিম (MIS):
প্রতিমাসে সুদ পাবেন। ১ বছরের পর বন্ধ করা যাবে। তবে ১-২% পেনাল্টি কাটে। মৃত্যু হলে নমিনি সুদসহ পুরো টাকাটা পাবে।
৫. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS):
৬০ বছর বা তার বেশি বয়সিদের জন্য। করছাড়ের সুবিধা পাবেন।
৬. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF):
১৫ বছরের লং টার্ম বিনিয়োগ। বছরে মিনিমাম ৫০০ টাকা জমা রাখতে হবে। আয়কর আইনের ৮০সি ধারায় করছাড় পাবেন। টার্ম শেষে আরও ৫ বছর করে কন্টিনিউ যায়।
৭. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC):
৫ বছরের স্থায়ী প্রকল্প। সুদ নির্দিষ্ট। করছাড়ের সুবিধা পাবেন। এর এগেনস্টেও লোন নেওয়া যায়।
৮. কিষাণ বিকাশ পত্র (KVP):
লং টার্মে বিনিয়োগ দ্বিগুণ করার জন্য় সেরা অপশন। ব্যাঙ্কে KVP-র এগেনস্টে লোন নেওয়া যায়।
৯. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA):
১০ বছরের নিচে কন্যাসন্তানের নামে খোলা যায়। সর্বোচ্চ সুদের হারে মেয়েদের ভবিষ্যতের সুরক্ষা। বিয়ের ১ মাস আগে বা ৩ মাস পরে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না।