Post Office না Bank, কোথায় সুদ বেশি? সহজ হিসাব

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪% সুদ পাবেন। অন্যদিকে ব্যাঙ্কে বেটার ডিজিটাল পরিষেবা পাবেন। কোনটি আপনার জন্য পারফেক্ট? জেনে নিন।

Advertisement
Post Office না Bank, কোথায় সুদ বেশি? সহজ হিসাবপোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪% সুদ পাবেন।
হাইলাইটস
  • লোকে সেভিংস অ্যাকাউন্টের কথা বেমালুম ভুলেই যান।
  • কোনটি বেটার, তা নির্ভর করছে গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের উপর।
  • অতিরিক্ত বেনেফিটসের ভিত্তিতে দু’টির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

Personal Finance India: এফডি, মিউচুয়াল ফান্ড, এসআইপি তো থাকবেই। এ সবের ফাঁকেই লোকে সেভিংস অ্যাকাউন্টের কথা বেমালুম ভুলেই যান। কিন্তু বাস্তবে, এমার্জেন্সি ফান্ড বা রোজকার ব্যবহারের টাকা জমিয়ে রাখা, সবেতেই সেভিংস অ্যাকাউন্ট প্রয়োজন। তবে সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। ব্যাঙ্কে টাকা রাখা ভাল, নাকি পোস্ট অফিসে? ২০২৬-২৭ অর্থবর্ষে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ পাবেন। বিশেষজ্ঞদের মতে, কোনটি বেটার, তা নির্ভর করছে গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের উপর। সিকিউরিটি, সুদের হার, ডিজিটাল সার্ভিসেস এবং অতিরিক্ত বেনেফিটসের ভিত্তিতে দু’টির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট
ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পরিচালিত। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট একটি সরকারি আমানত। এই অ্যাকাউন্টে টাকা জমা রাখা, তোলা এবং সুদ মিলবে। সিঙ্গেল বা জয়েন্ট; দু'ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়।

এ ছাড়াও পাসবই, এটিএম কার্ড, চেকবই এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের মতো কিছু সার্ভিসও পাওয়া যায়।

সুদ কত?
২০২৬-২৭ অর্থবর্ষে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সরকার নির্দিষ্ট সময় অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে।

অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম ৫০০ টাকা রাখতে হয়। সর্বাধিক ডিপোজিটের কোনও লিমিট নেই।

পোস্ট অফিস বনাম ব্যাঙ্ক: কোথায় কী সুবিধা?
কিছু বেসরকারি ও স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ২.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেয়। ফলে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে বেশি রিটার্ন পাওয়া সম্ভব।

তবে সিকিউরিটির ক্ষেত্রে পোস্ট অফিস এগিয়ে। কারণ এটি সরাসরি ভারত সরকারের সমর্থনপুষ্ট। অন্য দিকে ব্যাঙ্ক আমানত নির্দিষ্ট সীমা পর্যন্ত বিমা সুরক্ষার আওতায় থাকে।

ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট। অধিকাংশ ব্যাঙ্কে উন্নত মোবাইল অ্যাপ, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং তাৎক্ষণিক লেনদেনের সুবিধা রয়েছে। পোস্ট অফিসেও অনলাইন পরিষেবা রয়েছে, তবে তা তুলনামূলক ভাবে সীমিত।

ট্যাক্স?
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদ করযোগ্য। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই সুদের পরিমাণ দেখাতে হয়।

Advertisement

পুরনো কর ব্যবস্থায় যাঁরা আয়কর দেন, তাঁরা আয়কর আইনের 80TTA ধারায় সেভিংস অ্যাকাউন্টের সুদের উপর সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিকরা 80TTB ধারার আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পান।

তবে নতুন কর ব্যবস্থায় 80TTA-র সুবিধা পাওয়া যায় না। ফলে সুদের সম্পূর্ণ আয় করযোগ্য।

কার জন্য কোনটি উপযুক্ত?
যাঁদের কাছে সিকিউরিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাঁরা সরকারি প্রতিষ্ঠানে টাকা রাখতে চান অথবা গ্রামীণ ও আধা-শহর এলাকায় থাকেন, তাঁদের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ভাল অপশন হতে পারে।

অন্য দিকে যাঁরা নিয়মিত UPI ব্যবহার করেন, অনলাইনে লেনদেন করেন, ঋণ, ক্রেডিট কার্ড বা অন্যান্য আর্থিক পণ্য ব্যবহার করতে চান, তাঁদের জন্য ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট বেশি সুবিধাজনক।

২০২৬ সালে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এখনও নিরাপদে সঞ্চয়ের অন্যতম সেরা অপশন। যদিও সব ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা আধুনিক ডিজিটাল সুবিধা দেয় না, তবু সরকারি গ্যারান্টি এবং সার্ভিস নেটওয়ার্কের কারণে এটি বেশ ভাল অপশন। অন্যদিকে শহুরে গ্রাহকদের জন্য ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট বেশি সুবিধাজনক হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের প্রয়োজন ও ব্যবহারের ধরন বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

POST A COMMENT
Advertisement