Govt Scheme: মাত্র ২৫০ টাকা ঢাললে ৩ গুণ রিটার্ন, Post Office-এর আশ্চর্য স্কিম

পোস্ট অফিসে রয়েছে একাধিক সরকারি স্কিম। সুকন্যা সমৃদ্ধি যোজনা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই যোজনার আওতায় কোনও ব্যক্তি প্রায় তিন গুণ রিটার্ন পেতে পারেন।

Advertisement
মাত্র ২৫০ টাকা ঢাললে ৩ গুণ রিটার্ন, Post Office-এর আশ্চর্য স্কিমপোস্ট অফিসের অবিশ্বাস্য স্কিমে ৩ গুণ রিটার্ন
হাইলাইটস
  • অনেকেই টাকা জমানোর ক্ষেত্রে সুরক্ষিত বিনিয়োগ চাইছেন।
  • এমন একটি সরকারি স্কিম রয়েছে, যার আওতায় কোনও ব্যক্তি মোটা টাকা সুদ হিসেবে পেতে পারেন।
  • মোটা সুদের হার হলেও, এই রিটার্ন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়।

অনেকেই টাকা জমানোর ক্ষেত্রে সুরক্ষিত বিনিয়োগ চাইছেন। বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষার প্রশ্ন উঠলে, নিঃসন্দেহে এ বিষয়ে পোস্ট অফিস অনেকাংশে এগিয়ে।  পোস্ট অফিসে এমন একটি সরকারি স্কিম রয়েছে, যার আওতায় কোনও ব্যক্তি মোটা টাকা সুদ হিসেবে পেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হল, মোটা সুদের হার হলেও, এই রিটার্ন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি একেবারেই নেই।

সুদ থেকে আয় ৫০ লক্ষ টাকা!

এখানে এমন একটি সরকারি স্কিম সম্পর্কে বলা হচ্ছে, যেখান থেকে প্রচুর টাকা লাভ করা সম্ভব। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সুদ বাবদ ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। নিকটতম পোস্ট অফিস থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

এখানে যে স্কিমটির বিষয়ে বলা হচ্ছে, সেটি আসলে সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)। এই প্রকল্পের আওতায় কোনও ব্যক্তি নিজের মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করতে পারেন। মেয়ের বয়স ১৫ হওয়া পর্যন্ত এই বিনিয়োগ করতে হবে। তবে টাকা পাওয়া যাবে ২১ বছরের পর।

কত টাকা সুদ পাবেন?

অন্য স্মল সেভিংসের তুলনায় এই যোজনায় সুদের হার বেশ আকর্ষণীয়।  ত্রৈমাসিক ভিত্তিতে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত  ত্রৈমাসিকের জন্য সুদের হার ৮.২০%। এর অর্থ এখন বিনিয়োগ করলে এই স্কিমে ৮.২০ শতাংশ সুদ পাওয়া যাবে।

এছাড়াও, আর একটি সুবিধা হল সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় কোনও ব্যক্তি সর্বনিম্ন ২৫০ টাকা জমা করতে পারেন। অন্যদিকে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হল ১.৫০ লক্ষ টাকা। এক বছরে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা জমা করতে পারেন। এককালীন বা একাধিক কিস্তিতে, অথবা আপনি মাসিক ভিত্তিতেও এই বিনিয়োগ করা যেতে পারে। ১৫ বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত টাকা জমা করতে হবে। কিন্তু অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে মেয়ের ২১ বছর বয়সে গিয়ে অ্যাকাউন্ট ম্যাচুরিটি হবে।

Advertisement

 কত টাকা পাওয়া যাবে?

ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি  প্রতি বছর ১,৫০,০০০ টাকা জমা করেন, সেক্ষেত্রে ১৫ বছরে তার জমা হয় ২২,৫০,০০০ টাকা। এরপর আরও ৬ বছর রেখে ২১ বছর হওয়ার পর মিলবে মোট ৭১ লক্ষ ৮২ হাজার ১১৯ টাকা। অর্থাৎ সুদ বাবদ আয় হবে প্রায় ৪৯ লক্ষ ৩২ হাজার ১১৯ টাকা। 

কোনও ব্যক্তি বছরে ২৫০ টাকাও জমা করতে পারেন। এক্ষেত্রে ১৫ বছরে মোট জমার পরিমাণ হবে ৩৭৫০ টাকা। তিনি ম্যাচুরিটিতে পাবেন ১১ হাজার ৫৪৬ টাকা। এক্ষেত্রে ৩৭৫০ টাকা বিনিয়োগ করে, তিনি ২১ বছর পর ১১ হাজার ৫৪৬ টাকা পাবেন।

বছরে ২৪ হাজার টাকা বিনিয়োগ করলে কত পাবেন?

মাসে ২০০০ অর্থাৎ বছরে মাত্র ২৪ হাজার টাকা বিনিয়োগ করলে ২১ বছরের ম্যাচুরিটি শেষে এই স্কিমে বর্তমান সুদের হারে ১১ লক্ষের বেশি টাকা রিটার্ন পেতে পারেন। এক্ষেত্রে তাঁর বিনিয়োগ রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। আর সুদ বাবদ পাবেন ৭ লক্ষ ৪৮ হাজার টাকা।
 

 

POST A COMMENT
Advertisement