পোস্ট অফিস টাইম ডিপোজিটঅনেকেই শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করতে চান না। তাঁরা ইনভেস্টমেন্টে নিরাপত্তা চান। আর সেখানেই এগিয়ে গিয়েছে পোস্ট অফিস। ভারত সরকারের এই সংস্থায় এমন কিছু স্কিম রয়েছে, যেখানে নিরাপত্তা নিশ্চিত। পাশাপাশি মেলে বাম্পার রিটার্ন।
আর এমনই একটা সেরা স্কিম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট। এটি এফডি-এর মতো একটি স্কিম। এই স্কিমে ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৯০,০০০ টাকা কামাই হতে পারে শুধু সুদে। তাই আর দেরি না করে এই স্কিমটা সম্পর্কে জেনে নিন।
জিরো রিস্কে দারুণ রিটার্ন
এই স্কিমে সব বয়সি মানুষই বিনিয়োগ করতে পারবেন। শুধু তাই নয়, এতে মিলবে দারুণ রিটার্ন। এই স্কিমে ইনভেস্টমেন্টে ৭.৫ শতাংশ সুদ মিলবে। তাই বিশেষজ্ঞরা অনেকেই এই স্কিমের গুণগান করেন। তাঁদের মতে, এটা শুধু একটা সেফ ইনভেস্টমেন্ট নয়, পাশাপাশি ভাল রিটার্নও দেয়। এছাড়া এই স্কিমে আপনি ট্যাক্স ছাড়ও পাবেন।
বিভিন্ন মেয়াদে সুদ আলাদা
পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদ কিন্তু মেয়াদ অনুযায়ী আলাদা হয়। এক্ষেত্রে আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন। আসুন মেয়াদ অনুযায়ী সুদের হার জেনে নেওয়া যাক।
২ লাখ টাকায় কত টাকা মিলবে?
এই পোস্ট অফিসের স্কিমটা সেরার সেরা। এক্ষেত্রে ৫ বছরের অপশন বেছে নিলে সবথেকে বেশি লাভ পাবেন। ধরুন আপনি ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন ৭.৫ শতাংশ হারে। ৫ বছর পর আপনার টাকা হয়ে যাবে ২,৮৯,৯৯০ টাকা। অর্থাৎ ৮৯,৯৯০ টাকা মিলবে শুধু ইন্টারেস্টে।
আর আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন, তাহলে বেশি টাকা মিলবে রিটার্ন। ধরুন ৫ লক্ষ টাকা পোস্ট অফিসে আপনি ৫ বছরের জন্য ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে ইন্টারেস্টে পাবেন ২২৪,৯৭৪ টাকা। আপনার মোট জমা হবে ৭২৪,৯৭৪ টাকা।
ইনকাম ট্যাক্স বেনিফিটও পাবেন
আপনি এই স্কিমে টাকা রাখলে সেকশন ৮০সি-তে ইন্টারেস্ট ছাড় পাবেন। এক্ষেত্রে পোস্ট অফিসে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেই এই স্কিমে টাকা রাখতে পারবেন।