PPF Investment: মাসে ৫ হাজার টাকা করে জমালেই পাবেন ১৬ লাখ টাকা, কত সময় লাগবে?

PPF Calculator: পিপিএফ-এর আওতায় দীর্ঘমেয়াদে একটি মোটা পরিমাণ ফান্ড গড়ে তুলতে পারেন। ছোট ছোট বিনিয়োগ দীর্ঘমেয়াদে একটি বড় ফান্ড তৈরি করতে পারে।

Advertisement
মাসে ৫ হাজার টাকা করে জমালেই পাবেন ১৬ লাখ টাকা, কত সময় লাগবে?
হাইলাইটস
  • ছোট ছোট বিনিয়োগ করে কোনও ব্যক্তি মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারেন।
  • PPF-এর মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি মোটা পরিমাণ ফান্ড গড়ে তুলতে পারেন।
  • যে কেউ পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট খুলতে পারেন।

ছোট ছোট বিনিয়োগ করে কোনও ব্যক্তি মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারেন। PPF-এর মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি মোটা পরিমাণ ফান্ড গড়ে তুলতে পারেন। সন্তানদের শিক্ষার জন্য বা অন্য কোনও উদ্দেশ্যেই অর্থ সঞ্চয় করুন না কেন, ছোট ছোট বিনিয়োগ দীর্ঘমেয়াদে একটি বড় ফান্ড তৈরি করতে পারে।

যে কেউ এই অ্যাকাউন্টটি খুলতে পারে

যে কেউ পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট খুলতে পারেন। অভিভাবকরাও তাঁদের সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারেন। তবে এটি মনে রাখা জরুরি, নিজের PPF অ্যাকাউন্ট এবং  সন্তানের অ্যাকাউন্টে মোট বার্ষিক জমার পরিমাণ ১.৫ লক্ষের সীমা অতিক্রম করা উচিত নয়। 

কীভাবে ১৬ লক্ষ টাকা জমা দিতে পারি?

যদি সন্তানের ভবিষ্যতের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা জমান, তবে এক বছরে তা ৬০ হাজার টাকায় পরিণত হবে। ১৫ বছর পর মেয়াদপূর্তিতে  মোট জমার পরিমাণ হবে ৯ লক্ষ টাকা। 

৭.১% বার্ষিক সুদ

চক্রবৃদ্ধি হারের ভিত্তিতে এতে বার্ষিক ৭.১% সুদ পাওয়া যাবে। এই হিসাব অনুযায়ী, ১৫ বছর পর এই বিনিয়োগ বেড়ে প্রায় ১৬.৩ লক্ষ টাকা হবে, যার মধ্যে ৭ লক্ষ টাকারও বেশি আসবে শুধু সুদ থেকেই। 

২৫ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন

১৫ বছর বয়সে আপনার সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে, এটিকে ৫ বছরের ব্লকে বাড়িয়ে মোট ২৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। PPF বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কর ছাড়যোগ্য। 
 

 

POST A COMMENT
Advertisement