Digha Special Train: ষষ্ঠী থেকে দিঘার স্পেশাল ট্রেন, স্টপেজ ও টাইম টেবিল দেখুন

Puja Special Train : পুজোর মধ্যে দারুণ সুখবর। দিঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ঘোষণা করে দিল রেল। পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের মধ্যে চালানো হবে এই ট্রেনটি। ফলে পুজোর আরাম করে যাওয়া যাবে দিঘা।

Advertisement
ষষ্ঠী থেকে দিঘার স্পেশাল ট্রেন, স্টপেজ ও টাইম টেবিল দেখুনষষ্ঠী থেকে চলবে দিঘা যাওয়ার স্পেশাল ট্রেন, কোন কোন স্টেশনে থামবে?
হাইলাইটস
  • ষষ্ঠীর দিন থেকে দিঘা যাওয়ার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।
  • ফিরতি পথে এই ট্রেনটি করে কাঁথি, তমলুক থেকে পৌঁছানো যেতে পারে উত্তরবঙ্গের মালদাতেও।
  • কবে থেকে ট্রেন চালানো হচ্ছে? টাইম টেবিল দেখুন

পুজোর মরশুমে বিরাট সুখবর শোনাল রেল। ঠিক ষষ্ঠীর দিন থেকে দিঘা যাওয়ার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। মূলত উত্তরবঙ্গ থেকে দিঘা যাওয়ার জন্য এই ট্রেন চালানো হবে। আবার ফিরতি পথে এই ট্রেনটি করে কাঁথি, তমলুক থেকে পৌঁছানো যেতে পারে উত্তরবঙ্গের মালদাতেও।

কবে থেকে ট্রেন চালানো হচ্ছে? টাইম টেবিল দেখুন

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেনটি চলবে ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতি শনিবার ট্রেনটি চলবে। অর্থাৎ মোট ৭ দিন ট্রেনটি মালদা টাউন থেকে দিঘা যাবে। উৎসবের মরশুমে প্রতি শনিবার মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। সেটি দিঘা পৌঁছবে রাত ১১টার সময়।

অন্যদিকে, ০৩৪৬৬ দিঘা- মালদা টাউন স্পেশাল ট্রেনটিও ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতি শনিবার ট্রেনটি চলবে। অর্থাৎ মোট ৭ দিন ট্রেনটি  দিঘা থেকে মালদা টাউন পর্যন্ত যাবে। ট্রেনটি দিঘা থেকে ছাড়বে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। সেটি মালদা টাউন নামবে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা বেজে ২০ মিনিটে।

ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটি যাতায়াতের পথে রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল,  সাঁইথিয়া, মেচেদা, নিউ ফরাক্কা, পাকুড়, তমলুক ও কাঁথি স্টেশনে থামবে। রেলের তরফে যাত্রীদের সুবিধা দিতে এই ট্রেনে রাখা হয়েছে এসি কোচও। ট্রেনটিতে ২টি থ্রি টায়ার এসি কোচ, ৫টি স্লিপার কোচ ও ৭টি জেনারেল কোচ এবং ২টি GSLRD নিয়ে মোট ১৬টি কোচ থাকছে।

উল্লেখ্য বিষয় হল, পুজোর সময় হাতে কয়েকদিনের ছুটি থাকায় বহু মানুষ সেই ছুটিকে কাজে লাগাতে চান। তার জন্য অল্প বাজেটের মধ্যে দিঘার জুড়ি মেলা ভার। তাই রেলের আশা স্পেশাল ট্রেন চলবে পুরো ভর্তি হয়েছে। দুর্গাপুজো থেকে শুরু হয়ে, ছট, কালীপুজো ও ভাইফোঁটার পরেও চলবে এই ট্রেন।

Advertisement


 

POST A COMMENT
Advertisement