
; একটু বেশি টাকা দিয়ে Pulsar 150-এর বদলে Pulsar 180 নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে?Bajaj Pulsar 180 চার বছর পর আবার বাজারে ফিরেছে। অনেকেই এখন ভাবছেন; একটু বেশি টাকা দিয়ে Pulsar 150-এর বদলে Pulsar 180 নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? সংক্ষেপে বললে, সবার জন্য ক্ষেত্রে নয়। নির্দিষ্ট কিছু ক্রেতার জন্য ১৮০ বেটার। তাঁরা কারা? কাদের 150 নিলেই যথেষ্ট? ২০২২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর Pulsar সিরিজে একটা বড় ফাঁক তৈরি হয়েছিল। Bajaj Pulsar 150 আর 220F-এর মাঝে কোনও অপশন ছিল না। সেই জায়গাটাই এবার পূরণ করতে ফিরল ১৮০। আর এই কামব্যাকের সঙ্গেই উঠছে বড় প্রশ্ন। এই বাইক ঠিক কাদের জন্য?
দাম
প্রথমেই আসি দামের কথায়। নতুন Pulsar 180-র দাম প্রায় ১.২২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Pulsar 150-র তুলনায় প্রায় ১২ হাজার টাকা বেশি। কিন্তু এই বাড়তি টাকায় কী কী পাচ্ছেন? এখানেই আসল হিসেব।
ইঞ্জিন
ইঞ্জিনের দিক থেকে Pulsar 180 অনেকটাই এগিয়ে। ১৭৮.৬ সিসি ইঞ্জিন থেকে প্রায় ১৭ HP পাওয়ার পাবেন। অন্যদিকে Pulsar 150-র এই পাওয়ার সামান্য কম। ফলে ওভারটেক, পিকআপ, হাইওয়ে রাইড বা দু'জন চেপে চলার চলার সময় ১৮০ অনেক বেশি পাওয়ারফুল। যাঁরা একটু স্পিড আর পাওয়ার চান, তাঁরা পরপর দু'টি চালালেই বুঝতে পারবেন।

ফিচার্স
ফিচারের দিক থেকেও ১৮০ এগিয়ে। এলইডি হেডল্যাম্প, এলসিডি ডিসপ্লে পাচ্ছেন। রাতের রাইডিং হোক বা ডেটা দেখা; সবই সহজ। এছাড়া রিয়ার ডিস্ক ব্রেক ও এবিএস থাকায় সেফটির দিক থেকেও ভাল প্যাকেজ।
একটু ভারী
তবে সব কিছু ভাল হলেও কিছু জায়গায় একটু ভাবার বিষয় আছে। Pulsar 180-র ওজন একটু বেশি (প্রায় ১৫৬ কেজি)। নতুন রাইডার বা যাঁরা শুধু শহরের ভিতর ছোট দূরত্বে চালাবেন, তাঁদের কাছে Pulsar 150-ই বেটার। ১৫০ হালকা, মাইলেজও সাধারণত একটু ভাল দেয়।
কারা Pulsar 180 কিনবেন?
যাঁরা নিয়মিত একটু লং ডিসট্যান্স রাইড করেন, হাইওয়েতে যান বা একটু স্পোর্টি ফিল চান; তাঁদের জন্য ১৮০ একদম পারফেক্ট। কলেজ স্টুডেন্ট বা তরুণ চাকরিজীবীদের জন্যও বেশ 'ব্যালেন্সড' অপশন।
কাদের জন্য 150-ই ভাল?
যাঁরা শুধু শহরের ভিতর ছোটখাটো যাতায়াত করেন, বেশি মাইলেজ চান, বা নতুন রাইডার; তাঁদের জন্য Pulsar 150-ই বেশি 'প্র্যাক্টিক্যাল'।
Pulsar 180 'ইমোশন + আপগ্রেড'-এর মিক্সচার বলা যেতে পারে। একদিনে সেই ছোটবেলার প্রথম প্রেম, Pulsar-এর পুরনো নস্টালজিয়া। সঙ্গে নতুন ফিচার। কিন্তু কিনবেন কি না; তা পুরোপুরি নির্ভর করছে আপনার ব্যবহার আর চাহিদার উপর।