টানা ৪ দিন পুরী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন হাওড়া থেকে ছাড়বে না, ১৬টি লোকালও বাতিল

হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতির জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে। এর জেরে ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা রেল পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, এই সময়ে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রার সূচনা ও গন্তব্য বদল করা হয়েছে। পাশাপাশি ১৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

Advertisement
টানা ৪ দিন পুরী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন হাওড়া থেকে ছাড়বে না, ১৬টি লোকালও বাতিলহাওড়া থেকে প্রচুর ট্রেন বাতিল।-ফাইল ছবি
হাইলাইটস
  • হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতির জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে।
  • এর জেরে ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা রেল পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে।

হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতির জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে। এর জেরে ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা রেল পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, এই সময়ে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রার সূচনা ও গন্তব্য বদল করা হয়েছে। পাশাপাশি ১৬টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

২৪ জুলাই
হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে:
ক্রিয়া যোগ এক্সপ্রেস
বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
চেন্নাই মেল

সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে:
দুরন্ত এক্সপ্রেস
ইস্পাত এক্সপ্রেস
হামসফর এক্সপ্রেস
ধৌলি এক্সপ্রেস
চেন্নাই মেল

শালিমার থেকে ছাড়বে:
হাওড়া-পুরী সুপারফাস্ট
হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট
২৫ জুলাই

সাঁতরাগাছি থেকে ছাড়বে গীতাঞ্জলি, ফলকনামা, ইস্পাত, ক্রিয়া যোগ-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
সাঁতরাগাছিতেই শেষ হবে স্টিল এক্সপ্রেস, গীতাঞ্জলি, ফলকনামা, দুরন্ত, চেন্নাই মেল-সহ বেশ কয়েকটি ট্রেন।
শালিমার থেকে ছাড়বে ধৌলি, করোমণ্ডল, পুরী সুপারফাস্ট ও আহমেদাবাদ সুপারফাস্ট।
করোমণ্ডল এক্সপ্রেসের গন্তব্য হবে শালিমার।

২৬ জুলাই
সাঁতরাগাছি থেকে ছাড়বে কান্তাবাঞ্জি ইস্পাত, গীতাঞ্জলি, ফলকনামা, তিরুচিরাপল্লি সুপারফাস্ট, পুরী সুপারফাস্ট-সহ একাধিক ট্রেন।
সাঁতরাগাছিতেই শেষ হবে গীতাঞ্জলি, ফলকনামা, জুনাগড় রোড ইস্পাত, শিরডি সুপারফাস্ট-সহ বেশ কয়েকটি ট্রেন।
শালিমার থেকে ছাড়বে ধৌলি ও করোমণ্ডল এক্সপ্রেস।
পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের গন্তব্যও হবে শালিমার।

২৭ জুলাই
কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এবং পুরী-হাওড়া সুপারফাস্ট সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে।

১৬টি লোকাল ট্রেন বাতিল
নন-ইন্টারলকিংয়ের কাজের কারণে মোট ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদা, হাওড়া-পাঁশকুড়া এবং বিপরীতমুখী একাধিক লোকাল ও গ্যালোপিং ট্রেন।

যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও স্টেশন সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

 

POST A COMMENT
Advertisement