Howrah Train Cancelled: শনিবার সকালে শিয়ালদা, হাওড়ায় প্রচুর লোকাল বাতিল টানা ৬ ঘণ্টা, টাইম টেবিল রইল

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। আগামী শনিবার অর্থাৎ ১৮ এপ্রিল ফের একবার রেলের কাজের জন্য এই ডিভিশনে বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। পাশাপাশি শিয়ালদা ডিভিশনেও একাধিক ট্রেন বাতিল থাকছে।

Advertisement
শনিবার সকালে শিয়ালদা, হাওড়ায় প্রচুর লোকাল বাতিল টানা ৬ ঘণ্টা, টাইম টেবিল রইলদিনের বেলায় ৬ ঘণ্টা চলবে রেলের কাজ
হাইলাইটস
  • হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর।
  • ১৮ এপ্রিল ফের হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল।
  • দুটি এক্সপ্রেস ট্রেনেরও সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। আগামী শনিবার অর্থাৎ ১৮ এপ্রিল ফের একবার রেলের কাজের জন্য এই ডিভিশনে বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। পাশাপাশি শিয়ালদা ডিভিশনেও একাধিক ট্রেন বাতিল থাকছে। শনিবার সকাল ৮টা ৫০ থেকে দুপুর ২টো ৫০ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হচ্ছে। এই ৬ ঘণ্টার মধ্যে কমপক্ষে ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি,  দুটি এক্সপ্রেস ট্রেনেরও সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

রেলের তরফে কী করা হচ্ছে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং নং ৮/১/টি এবং পাটুলি ও পূর্বস্থলী স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং নং ১৮/২ (কিমি ৮৬/১১-১৩)-র পরিবর্তে প্রস্তাবিত সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য আরসিসি বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব বসাতে ০৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

এছাড়াও, ব্যান্ডেল স্টেশন লিমিটে ডায়মণ্ড ক্রশিং ২০২এ × ২০৩বি রূপান্তরের জন্য ০৬ ঘণ্টার (সকাল ৯.১০ থেকে দুপুর ৩টে ১০ পর্যন্ত) ট্রাফিক ব্লক করা হচ্ছে। 

এরফলে যে যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, সেগুলি হল-

ট্রেন নম্বর রুট ট্রেন ছাড়ার সময় (১৮ এপ্রিল বাতিল)
37913 হাওড়া- কাটোয়া লোকাল সকাল ৮টা
37915 হাওড়া- কাটোয়া লোকাল সকাল ১০টা
37917 হাওড়া -কাটোয়া লোকাল বেলা ১২টা ১০
37747 ব্যান্ডেল-কাটোয়া লোকাল সকাল ৮টা ১০
37749 ব্যান্ডেল-কাটোয়া লোকাল দুপুর ১২টা ১৫
37751 ব্যান্ডেল-কাটোয়া লোকাল দুপুর ২টো ১০
31111 শিয়ালদা -কাটোয়া লোকাল সকাল ৮টা ৬
37920 কাটোয়া- হাওড়া লোকাল সকাল ৭টা ৪৫
37922 কাটোয়া- হাওড়া লোকাল সকাল ১০টা ২০
37924 কাটোয়া- হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫
37744 কাটোয়া - ব্যান্ডেল লোকাল সকাল ৮টা ৪৫
37746 কাটোয়া - ব্যান্ডেল লোকাল বেলা ১১টা ১০
37748 কাটোয়া - ব্যান্ডেল লোকাল দুপুর ১টা
31112 কাটোয়া - শিয়ালদা লোকাল বিকেল ৩টে ৫০
03021 ব্যান্ডেল আজিমগঞ্জ লোকাল সকাল ১০টা ১০
03022 আজিমগঞ্জ ব্যান্ডেল লোকাল দুপুর ২টো ৪০

এছাড়াও দুটি এক্সপ্রেস ট্রেনের টাইম বদল করা হয়েছে, সেগুলি কোন কোন ট্রেন? দেখে নেওয়া যাকঃ
 

13466 মালদা টাউন- হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস 04 ঘণ্টা 30 মিনিট জন্য পুনর্নির্ধারিত হবে। অর্থাৎ মালদা টাউন থেকে ১০ টা বেজে মিনিটে ছাড়বে।

13465 হাওড়া -মালদা টাউন ইন্টার সিটি এক্সপ্রেস 03 ঘণ্টা 45 মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।

 

POST A COMMENT
Advertisement