Rash Yatra Special Train: রাস উপলক্ষ্যে স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? টাইমটেবিল জানুন

Rash Special Train: রাসমেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। শিয়ালদা থেকে শান্তিপুর রুটে এক জোড়া এবং শান্তিপুর থেকে রানাঘাট পর্যন্ত এক জোড়া ট্রেন চালাচ্ছে রেলওয়ে।

Advertisement
রাস উপলক্ষ্যে স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? টাইমটেবিল জানুনরাস উপলক্ষ্যে স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে?
হাইলাইটস
  • যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
  • শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় দু'জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো হবে।
  • স্পেশাল ট্রেনের সময়সূচি দেখে নেওয়া যাক।

রাসযাত্রা উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ২৪-২৫ নভেম্বর, ২৫-২৬ নভেম্বর, ২৬-২৭ নভেম্বর এবং ২৭-২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যবর্তী রাতগুলিতে শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় দু'জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি, শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখার আপ ও ডাউন EMU ট্রেনগুলির বাঘনা কৃতিবাস হল্ট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৯টি আপ এবং ৯টি ডাউন ট্রেন কালিনারায়ণপুর-শান্তিপুর শাখার বাঘনা কৃতিবাস হল্ট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে।

যে আপ ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজ দেবে- ৩১৫৪১, ৩১৫২৩, ৩১৫৩৩, ৩১৫৩৫, ৩১৫৩৭ এবং ৩১৫৩৯ নম্বর শিয়ালদা-শান্তিপুর লোকাল।

৩১৫৮৫ নম্বর রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, ৩৩৭৫২ নম্বর বনগাঁ জংশন-শান্তিপুর লোকাল, ৩১৭৮৩ নম্বর রানাঘাট-শান্তিপুর লোকাল। 

যে ডাউন ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজ দেবে - ৩১৫১২, ৩১৫২৪, ৩১৫৪৪, ৩১৫২৮, ৩১৫৩৮, ৩১৫৪০ এবং ৩১৫৪২ নম্বর শান্তিপুর-শিয়ালদা লোকাল। ৩১৭৮৬ নম্বর শান্তিপুর-রানাঘাট লোকাল ও ৩৩৭৫১ নম্বর শান্তিপুর-বনগাঁ জংশন লোকাল।

এছাড়াও, ২৪-২৫ নভেম্বর, ২৫-২৬ নভেম্বর, ২৬-২৭ নভেম্বর এবং ২৭-২৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় দু'জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চলবে। সেই স্পেশাল ট্রেনের সময়সূচি দেখে নেওয়া যাক।

শিয়ালদা-শান্তিপুর-শিয়ালদা লোকাল:

এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ৯টা বেজে ৬ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে ভোর ৪টে বেজে ৪ মিনিটে।

রানাঘাট-শান্তিপুর-রানাঘাট লোকাল:

এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে রাত ১২টা বেজে ৫০ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১টা বেজে ২০ মিনিটে। আবার ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২৫ মিনিটে। সেটি রানাঘাট আসবে রাত ১১টা বেজে ৫৫ মিনিটে।

 

POST A COMMENT
Advertisement