Puri Rath yatra Special Train: পুরী স্পেশাল ট্রেনে বুকিং শুরু, কলকাতা ও মালদা থেকে একাধিক এক্সপ্রেস, টাইম টেবিল রইল

পুরীর উদ্দেশে কলকাতা, হাওড়া ও মালদা থেকে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল। ১৫ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই ট্রেনগুলি যাতায়াত করবে। কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চলবে। যারা এখনও টিকিট কাটেননি তারা দেখে নিন কীভাবে বুকিং করবেন।

Advertisement
পুরী স্পেশাল ট্রেনে বুকিং শুরু, কলকাতা ও মালদা থেকে একাধিক এক্সপ্রেস, টাইম টেবিল রইলপুরীর স্পেশাল ট্রেন

রথ থেকে উল্টো রথের জন্য পুরীর উদ্দেশে কলকাতা, হাওড়া ও মালদা থেকে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল। ১৫ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই ট্রেনগুলি যাতায়াত করবে। কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চলবে। রথযাত্রায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও ভক্তেরা পুরী বেড়াতে যান। কলকাতা থেকে যা ট্রেন চলে রথের আগেই প্রায় সব বুকিং হয়ে যায়। এই সময়ে যাত্রীদের ভিড়ের চাপও থাকে। এই ভিড় সামলাতে বিশেষ কিছু ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। যারা এখনও টিকিট কাটেননি তারা দেখে নিন কীভাবে বুকিং করবেন।

কলকাতা-পুরীর খুরদায় কখন, কোন কোন ট্রেন চলবে?

  • ০৩১০১ কলকাতা - খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।
  • ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বেলা ৩ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে। 
  • ট্রেনটি উভয় দিকে যাওয়ার পথে আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।

মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেন

  • ০৩৪০৩ মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেনটি ১৪ এবং ২২ জুলাই বেলা ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ৫টায় পুরী পৌঁছবে।
  • ০৩৪০৪ পুরী–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই সন্ধে ৬টায় পুরী থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে। 
  • উভয় দিকে যাত্রাপথে ট্রেনটি নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাইনথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত আসন ব্যবস্থা থাকবে।  

শালিমার-পুরী স্পেশাল ট্রেন
রেলওয়ে সূত্রে জানা গেছে, ০৮৫৬৫/০৮৫৬৬ নম্বর শালিমার-পুরী-শালিমার রথযাত্রা স্পেশাল ট্রেনটি ২০২৬ সালের ১৫ এবং ২৩ জুলাই সন্ধে ৬টায় শালিমার থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল ৬টায় পুরী পৌঁছবে। 

ফিরতি পথে, ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই রাত সাড়ে ১২টায় পুরী থেকে ছেড়ে দুপুর দেড়টায় শালিমার পৌঁছবে। ট্রেনটি সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্টা, রূপসা, বালেশ্বর এবং সোরো স্টেশনে থামবে।

কীভাবে টিকিট বুকিং?
পুণ্যার্থীরা সাধারণ নিয়মে কাউন্টার কিংবা অনলাইন, উভয় মাধ্যম থেকেই এই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং ইতিমধ্যেই বহু মানুষ টিকিট কেটেছেন।

২০২৬ সালের রথযাত্রা চলাকালীন সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসবেন বলে আশা করা হচ্ছে। এই ভিড়ের কথা মাথায় রেখে, যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে।
 

POST A COMMENT
Advertisement