Ration Card Updates : রেশন কার্ডে পরিবারের কাউকে জুড়তে চান? জানুন সোজা পদ্ধতি

Ration Card Updates : রেশন কার্ডে বিভিন্ন আপডেট সময় অনুসারে করে নেওয়া অত্যন্ত জরুরি। না হলে এতে রেশন পাওয়া সহ একাধিক সমস্যায় পড়তে হয়। রেশন কার্ডে চাইলে আপনি আপনার পরিবারের সদস্যদেরও যুক্ত করতে পারবেন। ঘরে বসেই অনললাইনে সেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

Advertisement
রেশন কার্ডে পরিবারের কাউকে জুড়তে চান? জানুন সোজা পদ্ধতি
হাইলাইটস
  • রেশন কার্ডে পরিবারের কাউকে জুড়তে চান?
  • জানুন সোজা পদ্ধতি
  • জানুন বিস্তারিত তথ্য

Ration Card Updates : রেশন কার্ডে বিভিন্ন আপডেট সময় অনুসারে করে নেওয়া অত্যন্ত জরুরি। না হলে এতে রেশন পাওয়া সহ একাধিক সমস্যায় পড়তে হয়। রেশন কার্ডে চাইলে আপনি আপনার পরিবারের সদস্যদেরও যুক্ত করতে পারবেন। ঘরে বসেই অনললাইনে সেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। এই জন্য সহজ কিছু নিয়ম ফলো করতে হবে। 

কীভাবে করবেন? (how add family member in your ration card)

রেশন কার্ডে পরিবারের সদস্যদের যুক্ত করতে হলে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে apply to add member in your family এই অপশনে ক্লিক করতে হবে।  সেখানে আপনার মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করবেন। প্রবেশের সঙ্গে সঙ্গে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে proced অপশনে ক্লিক করতে হবে। একবার ডিজিটাল কার্ডের ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি Dashboard খুলে যাবে। সেখানে আপনি আপনার নাম এবং রেশন কার্ডের নম্বর দেখতে পারবেন। এখানে আপনি বিভিন্ন কিছুর জন্য চাইলে আবেদন করতে পারেন। duplicate Ration Card, surrender card of your existing family, Category change থেকে Nomination-সব কিছুর জন্য আলাদা বিভাগ রয়েছে। এই ওয়েবসাইট থেকেই নির্দিষ্ট ফর্মে গিয়ে আবেদন করতে পারেন। 

কিছু সময়ে ফর্ম পূরণ হয়ে যাবে

এখানেই রেশন কার্ডে পরিবারের কাউকে সদস্য করার জন্য আলাদা বিভাগ রয়েছে। ফর্ম-৪ নম্বরে আপনি আপনার পরিবারের কাউকে রেশন কার্ডে যুক্ত করতে পারবেন। সেখানে গিয়ে প্রথমে Apply Now অপশনে ক্লিক করতে হবে। তারপরে নতুন একটি পেজ খুলবে। সেখানে একেবারে উপরে আপনার নাম এবং আগে পরিবারের কাউকে যুক্ত করে থাকলে, তাঁর নাম দেখাবে। দ্বিতীয় কলমে আপনার পরিবারের যিনি Head তাঁর নাম বাছাই করতে হবে। এর পরে ৩ নম্বরে একটি ফর্ম আছে,সেটি পূরণ করতে হবে। সেখানে ঠিকানা, পিন কোর্ড ইত্যাদি দিতে হবে। চতুর্থ নম্বরে মোবাইল নম্বর এবং মেল আইডি দিতে হবে। এভাবে সব তথ্য দেওয়ার পরে Submit করে দিতে হবে ফর্মটি। এভাবে বিনা খরচে মাত্র কিছু সময়ে বাড়ি বসেই রেশন কার্ডে পরিবারের কোনও সদস্য যুক্ত করে নিতে পারবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement