রেশন কার্ড ক্যানসেলেশনপশ্চিমবঙ্গে রেশন প্রাপকের সংখ্যাটা কয়েক কোটি। আর এবার ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে উঠে পড়ে লেগে পড়েছে শুভেন্দু অধিকারী সরকার। রেশনের তালিকাকে 'ক্লিন' করতে ভুয়ো কার্ড বাদ দেওয়ার কাজে নেমে পড়েছে তারা।
রেশনের ভুয়ো কার্ড ধরার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, রেশন পাওয়ার যোগ্য নন, এমন কাউকে তালিকায় রাখা যাবে না। সেটা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।
বাংলায় কত মানুষ রেশন পান?
পশ্চিমবঙ্গে রেশন পাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। ২০২৫ সালের হিসেব বলছে, এই রাজ্যে মোট রেশন প্রাপকের সংখ্যা ৮ কোটি ৬৭ লক্ষ ১৩ হাজার ৪৩২ জন। এই সকল মানুষই রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রী নিতে পারেন। এই সব প্রাপকদের একাধিক ক্যাটাগোরিতে ভাগ করে বরাদ্দ ঠিক করে থাকে সরকার। যেমন ধরুন এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং আরকেএসওয়াই ক্যাটাগোরি রয়েছে রেশন কার্ডের। এই সব ক্যাটাগোরির জন্য বরাদ্দ আলাদা।
কিন্তু বিজেপি সরকারের দাবি এই রেশন তালিকায় অনেক ভুয়ো কার্ড প্রাপক রয়েছে। তাদের ধরতে হবে। সেই মতো প্রশাসনের একবারে শীর্ষ স্তর থেকে ভুয়ো কার্ড ধরার কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
কাদের কার্ড বাতিল হতে পারে?
যতদূর খবর, ভুয়ো কার্ড ধরে ফেলতে ইতিমধ্যেই একাধিক ক্রাইটেরিয়া ঠিক করে ফেলেছে খাদ্য দফতর। যেমন ধরুন-
১. সরকার প্রথমেই জানিয়েছে, যাঁরা ভারতীয় নন, তাঁদের রেশন কার্ড বাতিল হবে। তাই সবার প্রথমে অভারতীয়দের রেশন কার্ড খোঁজার কাজ চলছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের এসআইআর লিস্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে বড় হাতিয়ার।
২. এছাড়া রেশন কার্ড সাধারণত জন্মের ৫ বছরের মধ্যেই তৈরি করা হয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে অনেক বেশি বয়সে তৈরি হয়েছে কার্ড। আর এই সব কার্ডগুলিই এবার ব়্যাডারে রয়েছে খাদ্য দফতররের। এই সব কার্ডের ভ্যারিফেকেশন হবে। তারপর ভুয়ো ধরা পড়লে বাতিল করা হবে।
ভুয়ো কার্ড ধরতে কীভাবে কাজ হচ্ছে?
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কার্ড ধরতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যাঁদের কার্ড নিয়ে সন্দেহ হচ্ছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার চলছে কাজ। এভাবেই ভুয়ো রেশন কার্ড ধরার কাজ শুরু হয়ে গিয়েছে।
এক্ষেত্রে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে প্রথম দফার রেশন কার্ড যাচাইয়ের কাজ চলবে। তারপর অন্যত্রও সেটা শুরু হবে বলে খবর মিলেছে।