Ration Card Alert: অক্টোবরে ১২ দিন ছুটি, সপ্তমীর আগেই তুলুন রেশন, নইলে ‘ইনঅ্যাক্টিভ’ হতে পারে কার্ড

অক্টোবর উৎসবের মাস। একাধিক ছুটি রয়েছে। আর এই ছুটি থাকার ‌জন্য এমাসে মোট ১২ দিন রেশন দোকান থেকে গ্রাহকরা পরিষেবা পাবেন না। এই সময় রেশন দোকান থেকে খাদ্যশস্য মিলবে না। ফলে মাসের প্রয়োজনীয় রেশন তুলতে দেরি হলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Advertisement
অক্টোবরে ১২ দিন ছুটি, সপ্তমীর আগেই তুলুন রেশন, নইলে ‘ইনঅ্যাক্টিভ’ হতে পারে কার্ডএই নিয়ম না মানলেই বন্ধ হতে পারে রেশনের সুবিধা

অক্টোবর উৎসবের মাস। একাধিক ছুটি রয়েছে।  আর এই ছুটি থাকার ‌জন্য এমাসে মোট ১২ দিন রেশন দোকান থেকে গ্রাহকরা পরিষেবা পাবেন না। এই সময় রেশন দোকান থেকে খাদ্যশস্য মিলবে না। ফলে মাসের প্রয়োজনীয় রেশন তুলতে দেরি হলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই সপ্তমীর আগে রেশন তোলার পরামর্শ দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের তরফে।

কোন কোন দিন বন্ধ থাকবে রেশন?
 অনলাইনে রেশন পরিচালন ব্যবস্থা ঠিকমতো চালানোর জন্য প্রতিমাসের প্রথম ও শেষদিন গ্রাহকদের খাদ্য দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটির জন্য এমাসে ৩ অক্টোবর থেকে রেশন তোলা যাবে। তারপর মহালয়া, পুজোর সপ্তমী থেকে দশমী, লক্ষ্মীপুজো, ও সোমবারের সাপ্তাহিক বন্ধ ধরে মোট ১২ দিন রেশন পরিষেবা বন্ধ থাকবে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ১৮ অক্টোবর মহাসপ্তমীর আগে গ্রাহকরা মাসিক বরাদ্দের খাদ্য সংগ্রহ করে নিলে সবথেকে ভালো করবেন। প্রযুক্তিগত সমস্যার জন্য প্রতিমাসেই রেশন দিতে সমস্যা হচ্ছে। এমাসে অনেকগুলি ছুটি আছে। তাই দেরি না করে রেশন তুলে নিলে ভালো হবে।  প্রসঙ্গত, রাজ্য সরকারের অফিসে পুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে যে ছুটি এনআই অ্যাক্টে দেওয়া হয়েছে সেগুলিতে রেশন দোকান বন্ধ থাকবে।

তাই অক্টোবরের রেশন তোলার সময়  গ্রাহকদের ছুটির বিষয়গুলি মাথায় রাখতে হবে। শেষ দিন অব্দি অপেক্ষা করলে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে। এদিকে রেশন কার্ড  রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে রেশন তুলছেন না, তাহলে এবার বিষয়টি নিয়ে সতর্ক হওয়া দরকার। টানা ছ’মাস রেশন না তোলা হলে সেই কার্ডকে ‘ইনঅ্যাক্টিভ’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। জানা গিয়েছে, দেশে এমন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ রেশন কার্ড রয়েছে। এই কার্ডগুলি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। তবে এতে কার্ড স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে না।

Advertisement

কাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হবে?
যে রেশন কার্ডের মাধ্যমে গত ছ’মাস ধরে রেশন তোলা হয়নি, মূলত সেগুলিকেই ‘ইনঅ্যাক্টিভ’ বা নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ধরনের কার্ড প্রথমেই স্থায়ীভাবে বাতিল করা হবে না। বরং সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। এরপর সংশ্লিষ্ট উপভোক্তাদের নিজেদের রেশন কার্ড এবং রেশন পাওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় যাচাই এবং e-KYC সম্পূর্ণ করে কার্ড ফের সক্রিয় করার সুযোগ থাকবে। PDS বা গণবণ্টন ব্যবস্থার ডেটাবেস আরও নির্ভুল করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। ডেটাবেসে কোনও ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে কি না, মৃত ব্যক্তির নাম থেকে গিয়েছে কি না, কোনও উপভোক্তা অন্যত্র চলে গিয়েছেন কি না কিংবা অযোগ্য কোনও ব্যক্তির নাম তালিকায় রয়েছে কি না, সেগুলি চিহ্নিত করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

POST A COMMENT
Advertisement