আপনার লোনে কত টাকা বেশি EMI দিতে হবে?৭ অক্টোবর, বুধবার বড় ঘোষণা করল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। MPC বৈঠক শেষে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার কথা জানিয়েছেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। এরফলে রেপো রেটের হার ৫.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৫০ শতাংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, এরফলে দীর্ঘমেয়াদী ঋণে বাড়তে পারে লোনের EMI।
রেপো রেটের সঙ্গে হোম লোন যুক্ত
বর্তমানে প্রায় সব লোনই নেওয়া হয় ফ্লোটিং ইন্টারেস্টে। ফলে রেপো রেট বৃদ্ধির সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে ফ্লোটিং-রেট হোম লোন, গাড়ির লোন এবং অন্যান্য রিটেইল লোনের উপর। বেশিরভাগ ব্য়াঙ্কই রেপো রেটের সংঙ্গে যুক্ত লোন অফার করে। তাই, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়লে আপনার সুদের হারও প্রায় একই পরিমাণে বৃদ্ধি পাবে।
ঠিক কত টাকার লোনে EMI কত টাকা বাড়তে পারে?
ধরে নেওয়া যাক, আপনি ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার গৃহঋণ নিয়েছেন। আপনার বর্তমান সুদের হার ৮.৫০ শতাংশ। এবার ব্যাঙ্ক যদি লোনের সুদের হার ০.২৫ শতাংশও বৃদ্ধি করে, তবে হোম লোনে সুদের হার হবে ৮.৭৫ শতাংশ। এক্ষেত্রে EMI প্রায় ৪৩,৪০০ টাকা থেকে বেড়ে প্রায় ৪৪,২০০ টাকা হবে। যার অর্থ আপনার পকেটে অতিরিক্ত ৮০০ টাকার বোঝা চাপবে।
যদি ভবিষ্যতে রেপো রেট মোট ১০০ বেসিস পয়েন্ট বেড়ে যায়, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলিও পরপর সুদের হার বাড়াতে পারে। আগের উদাহরণ মোতাবেক, সেক্ষেত্রে হোম লোনে সুদের হার বেড়ে হতে পারে ৯.৫০ শতাংশ। সেক্ষেত্রে EMI প্রায় ৩২০০ টাকা বেড়ে যেতে পারে।
তবে ঠিক কত টাকা বেশি EMI গুনতে হবে তা ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করার পরেই জানা যাবে। অনেকক্ষেত্রে ব্যাঙ্কগুলি EMI না বাড়িয়ে লোনের মেয়াদও বৃদ্ধি করে দেয়।