RBI Repo Rate Declared: আজ ব্যাঙ্কের FD, RD সুদ বাড়ল না কমল? রেপো রেট ঘোষণার পর যা খবর...

আমাদের মধ্যে অনেকেই নিরাপদে টাকা রাখতে পছন্দ করেন। তাঁরা শেয়ারমার্কেটের ঝুঁকি এড়িয়ে যেতে চান। তাই তাঁরা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের উপরই ভরসা রাখেন। আর আজ রেপো রেট ঘোষণা হওয়ার পরই সেই সব মানুষের মনেই প্রশ্ন, FD এবং RD রেট আদৌ বাড়বে কি? আর সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করলাম আমরা। 

Advertisement
আজ ব্যাঙ্কের FD, RD সুদ বাড়ল না কমল? রেপো রেট ঘোষণার পর যা খবর...এফডি, আরডি রেট বাড়ল?
হাইলাইটস
  • আমাদের মধ্যে অনেকেই নিরাপদে টাকা রাখতে পছন্দ করেন
  • তাঁরা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের উপরই ভরসা রাখেন
  • FD এবং RD রেট আদৌ বাড়বে কি?

আমাদের মধ্যে অনেকেই নিরাপদে টাকা রাখতে পছন্দ করেন। তাঁরা শেয়ারমার্কেটের ঝুঁকি এড়িয়ে যেতে চান। তাই তাঁরা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের উপরই ভরসা রাখেন। আর আজ রেপো রেট ঘোষণা হওয়ার পরই সেই সব মানুষের মনেই প্রশ্ন, FD এবং RD রেট আদৌ বাড়বে কি? আর সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করলাম আমরা। 

FD সুদ কি বাড়বে? 
আজ রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেট অব ইন্টারেস্ট আনচেঞ্জড বা অপরিবর্তীত রাখা হয়েছে।

এ দিন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা মানিটরি পলিসি মিটিংয়ের পর রেপো রেট ঘোষণা করেছেন। তিনি জানান, এবার রেপো রেট থাকছে পরিবর্তীত। ৫.২৫ শতাংশেই স্থির থাকছে রেপো রেট। 

আর এই ঘোষণার পর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে ফিক্সডি ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে সুদ বাড়ার আশা খুবই কম বা নেই। যা সুদ মিলত, তাই মিলবে। পরিবর্তন হওয়ার আশঙ্কা খুবই কম। তাই যাঁরা এফডি বা আরডি করতে চাইছেন, তাঁদের জন্য খুব ভাল খবর আজ নেই।   

মাথায় রাখতে হবে, গত কয়েক বছর ধরেই একাধিকবার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার ফলে সুদের হার অনেকটাই কমেছে। তাই এফডি, আরডি করা মানুষেরা আজ রেপো রেট ঘোষণার দিকে তাকিয়েছিলেন। যদিও তাঁদের নিরাশ হতে হল। 

ইএমআই কমবে? 
আগেই বলেছি, আরবিআই জানিয়ে দিয়েছে যে রেপো রেট অপরিবর্তীত। তাই এবার ইএমআই কমার আশা নেই। বাড়ি, গাড়ির লোনের সুদ কমবে না। অর্থাৎ সোজা ভাষায় ইএমআই কমার আশা প্রায় নেই। তাই এটা সহজেই বলা যায় যে, মধ্যবিত্তকে আজ তেমন একটা রেহাই দিতে পারল না আরবিআই। 

কেন এমনটা করল আরবিআই?  
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই রয়েছে অস্থিরতা। এমনকী বেড়েছে তেলের দাম। আর তেলের দাম বৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। আর জিনিসপত্রের দাম বাড়ার অর্থ হল মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধি যে কোনও দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই আরবিআই-এর তরফে রেপো রেট অপরিবর্তীত রাখা হল। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement