৫০০০ টাকা ৫ বছরের জন্য ঢালবেন, RD না SIP, কোনটায় বেশি লাভ?

অনেকেই পুরনো FD-র উপর আর ভরসা করতে রাজি নন। বরং বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে SIP। তবে অনেকে আবার RD-তে টাকা জমানোয় বিশ্বাসী। কিন্তু SIP-তে কি সত্যিই RD-র থেকে বেশি টাকা জমানো সম্ভব হয়?

Advertisement
৫০০০ টাকা ৫ বছরের জন্য ঢালবেন, RD না SIP, কোনটায় বেশি লাভ?৫০০০ টাকা ৫ বছরের জন্য RD নাকি SIP করবেন?
হাইলাইটস
  • অনেকেই পুরনো FD-র উপর আর ভরসা করতে রাজি নন।
  • অনেকে আবার RD-তে টাকা জমানোয় বিশ্বাসী।
  • বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে SIP।

আজকাল অর্থ জমানোর একাধিক রাস্তা রয়েছে। সেই কারণে অনেকেই পুরনো FD-র উপর আর ভরসা করতে রাজি নন। বরং বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে SIP। তবে অনেকে আবার RD-তে টাকা জমানোয় বিশ্বাসী। কিন্তু SIP-তে কি সত্যিই RD-র থেকে বেশি টাকা জমানো সম্ভব হয়? ৫০০০ টাকা ৫ বছরের জন্য RD ও SIP করলে কোনটায় বেশি লাভ হবে? হিসেব বুঝে নেওয়া যাক।

বিভভঙ্গল অনুকূলাকারা প্রাইভেট লিমিটেডের MD সিদ্ধার্থ মৌর্য জানান, পাঁচ বছরে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫০০০ টাকার SIP ১০-১২% রিটার্নে প্রায় ৩.৮-৪.২ লক্ষ টাকায় পরিণত হতে পারে। উল্টোদিকে, একটি FD বা RD ৬-৭% রিটার্নে প্রায় ৩.৪-৩.৬ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।

তিনি ব্যাখ্যা করে বলেন, "ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫০০০ টাকার SIP পাঁচ বছর পর বাজার-ভিত্তিক রিটার্নের কারণে রিকারিং ডিপোজিটের চেয়ে ভালো রিটার্ন দিতে পারে। অন্যদিকে, একটি FD/RD স্থির ভাবে কম রিটার্ন দিলেও, তা সুরক্ষিত।"

সুরক্ষিত নাকি বেশি সুদ - কোনটি গুরুত্বপূর্ণ?

আসল পার্থক্য এই দুটি জিনিসের মধ্যেই রয়েছে। RD/এফডি-তে কত টাকা পাওয়া যাবে তা যে কোনও গ্রাহক আগে থেকেই জানেন। কারণ এক্ষেত্রে রিটার্ন ফিক্সড থাকে। অন্যদিকে, SIP-র রিটার্ন নির্ভর করে বাজারের উপর। বাজারের উত্থান-পতনের উপর রিটার্নও নির্ভর করে।

স্ক্রিপবক্সের ম্যানেজিং পার্টনার শচীন জৈন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “SIP এবং FD-র উদ্দেশ্য ভিন্ন। ফিক্সড ডিপোজিট থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে এসআইপি বাজারের উপর নির্ভরশীল এবং গত পাঁচ বছরে অর্থনৈতিক মন্দার সময় এটি কম রিটার্নও দিতে পারে।” সহজ কথায় বলা যেতে পারে, একটি রাস্তায় নিশ্চয়তা থাকে, গ্যারান্টি থাকে। অন্যটিতে গ্যারান্টি না থাকলেও, সম্ভাবনা অনেক উজ্জ্বল।

চক্রবৃদ্ধি হারের অঙ্ক বুঝুন

SIP এবং RD উভয়ই চক্রবৃদ্ধি সুদের সুবিধা পায়। কিন্তু RD একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। অন্যদিকে, SIP-র সুদের হার বাজারের গতিবিধির উপর নির্ভর করে। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হতে পারে। এমনকি কমেও যেতে পারে।

Advertisement

মৌর্য জানিয়েছেন, SIP ডাইনামিক কম্পাউন্ডিং অ্যান্ড রুপি কস্ট অ্যাভারেজিং থেকে লাভবান হয়। যেখানে বিনিয়োগকারীরা দাম কম থাকাকালীন বেশি ইউনিট কেনেন, যা দীর্ঘমেয়াদী রিটার্ন বাড়াতে পারে।

পার্থক্য বোঝানোর জন্য একটি সহজ উপায়ে জৈন বলেছেন, “৬% হারে টাকা দ্বিগুণ হতে প্রায় ১২ বছর সময় লাগতে পারে, যেখানে ১২% হারে তা প্রায় ৬ বছরেই দ্বিগুণ হয়ে যেতে পারে।” তবে তিনি এও সতর্ক করেছেন, “ইকুইটি কম্পাউন্ডিংয়ের সম্পূর্ণ সুবিধা পেতে পাঁচ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।”

SIP নাকি RD- কোনটা বেছে নেবেন?

SIP না RD- কোনটা বাছবেন? এর কোনও কংক্রিট নিয়ম নেই। যদি কোনও বিনিয়োগকারী মনে করেন, তিনি নিরাপত্তা চান সেক্ষেত্রে তাঁর RD বেছে নেওয়া উচিত। অন্যদিকে, SIP-তে টাকা দ্রুত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে রিস্ক নেওয়ার মানসিকতা থাকা উচিত।

৫০০০ টাকা মাসে RD করলে ৬.৫ শতাংশ হারে সুদ পেলে তিনি ৫৪,৯৫০ টাকা অতিরিক্ত হিসেবে মোট ৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৭ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, SIP-তে মাসে ৫০০০ টাকা করে রেখে প্রায় ১২ শতাংশ সুদ পেলে ৪ লক্ষ ৯২ হাজার ২৯০ টাকা পেতে পারেন।

 

POST A COMMENT
Advertisement