নতুন রূপে ফিরল Renault Duster 2026, কেমন দেখতে, দাম কত?

সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল সে। ২০১২ সালে যখন ভারতে প্রথম Renault Duster এসেছিল, তখন দেশের গাড়ির বাজারে মিড-সাইজ SUV সেগমেন্ট বলে কিছু ছিলই না। নতুন অবতারে আবার ভারতের বাজারে ফিরল ডাস্টার।

Advertisement
নতুন রূপে ফিরল Renault Duster 2026, কেমন দেখতে, দাম কত?নতুন অবতারে আবার ভারতের বাজারে ফিরল ডাস্টার।
হাইলাইটস
  • এক সময় দেশের গাড়ির বাজারে মিড-সাইজ SUV সেগমেন্ট বলে কিছু ছিলই না।
  • সেই সময় সেডান বা ছোট হ্যাচব্যাকই ছিল ক্রেতাদের প্রথম পছন্দ।
  • এখন অনেক ক্রেতাই সেডানের বদলে মিড-সাইজ SUV নিচ্ছেন।

Renault Duster 2026 India: সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল সে। ২০১২ সালে যখন ভারতে প্রথম Renault Duster এসেছিল, তখন দেশের গাড়ির বাজারে মিড-সাইজ SUV সেগমেন্ট বলে কিছু ছিলই না। সেই সময় সেডান বা ছোট হ্যাচব্যাকই ছিল ক্রেতাদের প্রথম পছন্দ। আর একটু দামি মানেই ৭-৯ সিটার। কিন্তু সেই ধারণা বদলে দেয় ডাস্টার। শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি। দুর্দান্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স। SUV-র মতো রোড প্রেজেন্স। সব মিলিয়ে ইউরোপে দারুণ জনপ্রিয় হয়েছিল এই গাড়ি। কিন্তু ভারতে তেমন জনপ্রিয়তা পায়নি।

সময়ের সঙ্গে সঙ্গে ভারতের গাড়ির বাজার অনেকটা পাল্টে গিয়েছে। দেশের খারাপ রাস্তা, বর্ষার জল এবং লং রাইডের কথা মাথায় রেখে এখন অনেক ক্রেতাই সেডানের বদলে মিড-সাইজ SUV নিচ্ছেন। বেশি জায়গা, নিরাপত্তা এবং প্রিমিয়াম লুক; সব মিলিয়ে এই ধরনের গাড়িই এখন বাজার কাঁপাচ্ছে। আর ঠিক সেই সময়েই নতুন অবতারে আবার ভারতের বাজারে ফিরল ডাস্টার।

নতুন রেনো ডাস্টার ২০২৬
নতুন রেনো ডাস্টার ২০২৬
নতুন রূপে ফিরল ডাস্টার
সাইড প্রোফাইল

চেন্নাইয়ে নতুন ডাস্টার লঞ্চ করেছে Renault। প্রায় ৪ বছর পর এই SUV-র প্রত্যাবর্তন। নতুন মডেলের দাম শুরু হচ্ছে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। টপ মডেল ১৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) । ২০২৬ সালের এপ্রিল থেকে টার্বো-পেট্রল ভ্যারিয়েন্টের ডেলিভারি শুরু হবে।  

নতুন ডিজাইন, আরও প্রিমিয়াম লুক
নতুন জেনারেশনের ডাস্টারে আগের মতোই Rugged SUV ক্যারেক্টার রয়েছে।  তবে ডিজাইনে এসেছে আধুনিকতার ছোঁয়া। স্কোয়ার্ড-অফ বডি, ফ্লেয়ার্ড হুইল আর্চ এবং বড় ব্যাক ক্ল্যাডিং। সামনে নতুন LED হেডল্যাম্প, LED DRL।

বড় ব্ল্যাক ক্ল্যাডিং।
বড় ব্ল্যাক ক্ল্যাডিং।

১৮-ইঞ্চির অ্যালয় হুইল, রুফ রেল এবং ২১২ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। অফ-রোডিংয়ের ক্যাপাবিলিটিও বাড়ানো হয়েছে। পিছনে কানেক্টেড LED টেলল্যাম্প বার এবং স্পোর্টি স্পয়লার।

লাক্সারিয়াস কেবিন 
গাড়ির ভিতরে সম্পূর্ণ নতুন ককপিট-স্টাইল কেবিন। অনেকটা ফাইটার জেটের অনুপ্রেরণায় তৈরি। লেদারেট আপহোলস্ট্রি, কনট্রাস্ট স্টিচিং এবং সবুজ অ্যাকসেন্ট। বেশ প্রিমিয়াম।

ইন্টিরিয়র ডিজাইন।
ইন্টিরিয়র ডিজাইন।

প্যানোরামিক সানরুফ, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল ভেন্টিলেটেড সিট এবং পাওয়ার্ড টেলগেট পাবেন। বুট স্পেসও কম নয়; প্রায় ৫১৮ লিটার।

Advertisement

প্রযুক্তিতে বড় আপগ্রেড
নতুন ডাস্টারে১০.১-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। ওয়্যারলেস Apple CarPlay এবং Android Auto সাপোর্ট রয়েছে। পাশাপাশি ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

বাড়তি ফিচার হিসাবে ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জার, কানেক্টেড কার প্রযুক্তি, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং উন্নত সাউন্ড সিস্টেম পাবেন।

Powerful ইঞ্জিন অপশন
ভারতের বাজারে নতুন ডাস্টার শুধুমাত্র পেট্রল ইঞ্জিনে আসছে। বেস ভ্যারিয়েন্টে ১.০-লিটার টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে। ১০০ bhp পাওয়ার জেনারেট করে। হায়ার ভ্যারিয়েন্টে ১.৩-লিটার টার্বো পেট্রল। পাওয়ার ১৬৩ hp।

দিওয়ালির আগে স্ট্রং হাইব্রিড E-Tech পাওয়ারট্রেনের একটি ভেরিয়েন্টও আনতে পারে রেনো। যেখানে ১.৮-লিটার পেট্রল ইঞ্জিন ও ইলেকট্রিক মোটরের কম্বিনেশন পাবেন। কোম্পানির দাবি, শহরের রাস্তায় প্রায় ৮০ শতাংশ সময়েই গাড়িটি ইলেকট্রিক মোডে চলবে।

নিরাপদ
নতুন ডাস্টারে এই প্রথমবার লেভেল-২ ADAS প্রযুক্তি দেওয়া হয়েছে।  রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন-কিপিং অ্যাসিস্ট এবং অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং। পাশাপাশি ছ’টি এয়ারব্যাগ, ESC এবং TPMS রয়েছে।

অল্টারনেট আর কী কী অপশন আছে?
মিড-সাইজ SUV-র বাজারে নতুন ডাস্টারের প্রধান প্রতিদ্বন্দ্বী Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder, Skoda Kushaq এবং Volkswagen Taigun।

এক সময় যে SUV ভারতে এই সেগমেন্টের পথ দেখিয়েছিল, নতুন অবতারে সেই ডাস্টার কি আবার বাজার দখল করতে পারবে? তার উত্তর সময়ই দেবে। আপাতত রাস্তাঘাটে গুরুদেবের প্রত্যাবর্তন দেখতেই মুখিয়ে গাড়িপ্রেমীরা। 

POST A COMMENT
Advertisement