Tenant Rights: সিকিউরিটি মানি, ভাড়া থেকে ইলেকট্রিক বিল, ভাড়াটের অধিকার জানুন

ভাড়া বাড়ি ভেঙে পড়ে বেশ কয়েক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে দিল্লিতে। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভাড়া বাড়ির অব্যবস্থার নানা দিক।

Advertisement
সিকিউরিটি মানি, ভাড়া থেকে ইলেকট্রিক বিল, ভাড়াটের অধিকার জানুন   ভাড়াটের অধিকার জানুন।
হাইলাইটস
  • ভাড়াটেকে কী কী অধিকার দিতে বাধ্য মালিক?
  • ভাড়াটেরা জানুন নিজের অধিকার।

ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছেন। কিন্তু সিকিউরিটি মানি ফেরত দিতে গড়িমসি করছেন বাড়ির মালিক। এমন অভিযোগ নতুন নয়। পিজিতে থাকা ছাত্রছাত্রীরা বেশি করে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন। আজ নয়, কাল করে পড়ুয়াদের সিকিউরিটি ডিপোজিটের টাকা ফেরত দিতে চাইছেন না মালিক। এমতাবস্থায় ভাড়াটের অধিকারটা জেনে নিন। জানুন কীভাবে ওই টাকা ফেরত পাবেন আইনি উপায়ে। 

অনেকের কাছেই পিজিতে থাকা সুবিধাজনক এবং তুলনামূলক সাশ্রয়ী। কিন্তু বিভিন্ন সময়ে বাড়ির মালিকদের বিরুদ্ধে ভাড়াটেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। তাই পিজি মালিকের কোনও ধরনের হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে নিজের আইনি অধিকারগুলি জানা জরুরি। অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ভাড়াটেরাও প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

ভাড়াটের কী কী অধিকার রয়েছে?

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইনের চোখে কোনও ব্যক্তি ভাড়ায় বাড়ি নিয়ে মালিককে সিকিউরিটি মানি দিলে সেই সংক্রান্ত নিয়ম পিজির ক্ষেত্রেও প্রযোজ্য। সিকিউরিটি মানি ফেরত দেওয়া বাধ্যতামূলক। বৈধ কোনও খরচ বা বকেয়া থাকলে তা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিতে বাধ্য বাড়ির মালিক। 

তবে সাধারণ ব্যবহারে বাড়িতে যে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয়, তার অজুহাতে ইচ্ছেমতো টাকা কেটে নেওয়া যাবে না। কোনও ক্ষতির জন্য টাকা কাটা হলে তার রসিদ বা প্রমাণ থাকা প্রয়োজন। বাড়ির মালিক সিকিউরিটি মানি ফেরত দিতে অস্বীকার করলে আইনি নোটিস পাঠাতে পারেন ভাড়াটে। প্রয়োজনে বিষয়টি কনজিউমার কোর্টেও নিয়ে যাওয়া যায়। 

ভাড়াটেকে কী কী সুবিধে দিতে বাধ্য মালিক?

প্রত্যেক ভাড়াটেরই পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে থাকার অধিকার রয়েছে। বাড়ির মালিককে নিশ্চিত করতে হবে যে ভাড়াটেদের জন্য দেওয়া বাড়িটি থাকার জন্য উপযুক্ত। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত।

অগ্নিনিরাপত্তার ব্যবস্থা
পর্যাপ্ত আলো-বাতাস 
পরিষ্কার পানীয় জল 
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ 

জল-বিদ্যুৎ না পেলে কী করবেন ভাড়াটে?

মৌলিক পরিষেবাগুলি না থাকলে ভাড়াটে স্থানীয় প্রশাসন বা পুরসভার কাছে অভিযোগ জানাতে পারেন। প্রয়োজনে কনজিউমার ফোরামেরও দ্বারস্থ হওয়া যায়।

Advertisement

রেন্ট এগ্রিমেন্টে কী কী দেখবেন?

ভাড়াটে এবং বাড়ির মালিক, দু'পক্ষকেই ভবিষ্যতের কোনও বিবাদ থেকে বাঁচাতে রেন্ট এগ্রিমেন্টে সমস্ত শর্ত স্পষ্ট করে লেখা থাকা উচিত। যেমন, কত টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, মাসে ভাড়া কত, ভাড়া দেওয়ার নিয়ম কী, সিকিউরিটি মানি ফেরতের শর্ত কী, কোনও অতিথি এলে কী নিয়ম মানতে হবে, রেন্ট এগ্রিমেন্ট পুনর্নবীকরণের শর্ত কী, বাড়ি ছাড়ার নোটিস কত দিন আগে দিতে হবে এবং ছাড়ার সময় কী কারণে কত টাকা সিকিউরিটি থেকে কাটা যেতে পারে, এই সব বিষয়ই চুক্তিতে স্পষ্ট থাকা দরকার।

বকেয়া বিল কি সিকিউরিটি মানি থেকে কাটা যায়?

বাড়ি ছাড়ার পর ভাড়াটেকে সিকিউরিটি মানি ফেরত দিতে হবে মালিককে। তবে ভাড়াটের কোনও বকেয়া থাকলে পরিস্থিতি আলাদা। যেমন-

ভাড়া বাকি থাকা 
সার্ভিস ট্যাক্স
বিদ্যুতের বিল 
জলের বিল 

বকেয়া টাকা সিকিউরিটি মানি থেকে কেটে নিতে পারেন বাড়ির মালিক। বকেয়া মেটানোর পর অবশিষ্ট সিকিউরিটি মানি ভাড়াটেকে ফেরত দিতে হবে।
 

POST A COMMENT
Advertisement