RKSY-I ও RKSY-II রেশন কার্ডে মাসে কত কেজি চাল-গম পাওয়া যায়? সঠিক হিসেব জানুন

রাজ্যের একটা বড় অংশের মানুষের রয়েছে RKSY-I ও RKSY-II রেশন কার্ড। এই কার্ড মাসে কতটা চাল বা গম পাওয়া যায়? সেই উত্তরটা দ্রুত জেনে নিন। তাহলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে।

Advertisement
RKSY-I ও RKSY-II রেশন কার্ডে মাসে কত কেজি চাল-গম পাওয়া যায়? সঠিক হিসেব জানুনRKSY-I ও RKSY-II রেশন কার্ড
হাইলাইটস
  • রাজ্যের একটা বড় অংশের মানুষের রয়েছে RKSY-I ও RKSY-II রেশন কার্ড
  • এই কার্ড মাসে কতটা চাল বা গম পাওয়া যায়?
  • তাহলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে

রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। আর শুধু ডকুমেন্ট কেন, এটি খুবই কাজের একটা কার্ড। রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল ও গম পাওয়া যায়। তবে মাথায় রাখতে হবে, সব ক্যাটেগোরির কার্ডে একই পরিমাণে চাল বা গম পাওয়া যায় না। সব ক্ষেত্রে রেশন পাওয়ার পরিমাণ আলাদা। আর এই বিষয়টাই অনেকের কাছে অপরিষ্কার। বিশেষত, RKSY-I বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ এবং RKSY-II বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ রেশন কার্ড থাকা একটা বড় অংশের মানুষই জানেনই না, তাঁরা মাসে কতটা চাল বা গম পেতে পারেন। তাই ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমন পরিস্থিতিতে সচেতন হন। জেনে নিন RKSY-I ও RKSY-II কার্ডে ঠিক কতটা চাল বা গম পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ড ক্যাটেগোরি রয়েছে?
আমাদের রাজ্যে মোট ৫টি রেশন কার্ড ক্যাটাগোরি রয়েছে। এক্ষেত্রে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড (SPHH), প্রায়োরিটি হাউসহোল্ড (PHH), রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY-I) এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY-II) কার্ড রয়েছে। আর প্রতিটি কার্ডের সুযোগ সুবিধা বেশ আলাদা। 

মাথায় রাখতে হবে, রেশন পাওয়ার দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে AAY, SPHH এবং PHH কার্ড। এই সব কার্ড অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল মানুষেরাই পেয়ে থাকেন। 

সেদিক থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কিছুটা খেয়েপরে বেঁচে থাকা মানুষেরা পেয়ে থাকেন  RKSY-I এবং RKSY-II কার্ড। তবে এই কার্ডেও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই দুই কার্ডেও চাল ও গম বিনামূল্যে পাওয়া যায়। তাই এই দুই কার্ড যাঁদের রয়েছে, তাঁরা কতটা করে চাল বা গম পেতে পারেন, সেটা জেনে নিন। 

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ বা RKSY-I কার্ডে কী সুবিধা?
কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বাইরে রয়েছে এই কার্ড। কিন্তু রাজ্য সরকারের নিজস্ব প্রকল্পের অধীনে রয়েছে এই কার্ড। আর সেই কারণেই রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে এই কার্ড রয়েছে। এই কার্ড থাকলে চাল ও গম পাওয়া যায়। আর তাতেই সুবিধা হয় নিম্ন-মধ্যবিত্ত পরিবারের।

Advertisement

এখন প্রশ্ন হল, এই কার্ড থাকলে ঠিক কতটা পরিমাণ চাল বা গম পাওয়া যায়? নিয়ম অনুযায়ী, RKSY-I প্রতি কার্ড পিছু মাসে ২ কেজি চাল পাওয়া যায়। সেই সঙ্গে এই কার্ড পিছু ৩ কেজি করে গম দেওয়া হয়। 


রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ বা RKSY-II কার্ডে কত কেজি চাল ও গম? 
পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের কাছে এই রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ড তাঁদেরই দেওয়া হয়, যাঁরা আর্থিকভাবে সামান্য স্বচ্ছল। কিন্তু প্রয়োজনের সময় কিছু খাদ্যের প্রয়োজন হতে পারে। এছাড়া এঁদের কাছে রেশন কার্ড ডকুমেন্ট হিসেবেও কাজ করে। 

এই কার্ড থাকলে প্রতি মাসে ১ কেজি করে চাল পাওয়া যায়। সেই সঙ্গে ১ কেজি করে গমও দেওয়া হয়ে থাকে। 

রেশন কার্ড চালু রয়েছে তো? 
অনেক দিন ধরে রেশন কার্ড ব্যবহার না করলে বা রেশনের সঙ্গে আধারের যোগ না থাকলে সেটি বন্ধ হয়ে যেতে পারে। তাই এখনই খাদ্য দফতরের ওয়েবসাইট বা রেশন দোকানে গিয়ে নিজের পরিবারের কার্ডের স্টেটাস জেনে নিন। 

 

POST A COMMENT
Advertisement