RKSY II কার্ডে কতটা চাল ও গম?রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এটি বহু সরকারি কাজে লাগে। সেই সঙ্গে এই কার্ড থাকলে চাল এবং গমও পাওয়া যায়। প্রসঙ্গত, বাংলায় AAY, PHH, SPHH, RKSY I ও RKSY II এই পাঁচ ধরনের কার্ড রয়েছে। আর এই সব কার্ডের মধ্যে RKSY II ক্যাটেগোরির কার্ড অনেকের কাছেই রয়েছে। এই কার্ড দিয়ে রেশনও তোলেন অনেকে। কিন্তু মুশকিল হল, RKSY II কার্ডে ঠিক কতটা চাল বা গম প্রতি মাসে পাওয়া যায়, তার সঠিক পরিমাণটা অনেকেরই জানা নেই। আর আজ সেই বিষয়টাই জেনে নিন।
কত ধরনের কার্ড রয়েছে?
AAY, PHH, SPHH, RKSY I ও RKSY II, এই ৫ ক্যাটেগোরির কার্ড পশ্চিমবঙ্গে রয়েছে। এক্ষেত্রে AAY, PHH, SPHH কার্ডগুলি অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল মানুষদের থাকে। আর্থিক অবস্থা একটু ভাল হলে RKSY-1 ও RKSY-2 কার্ড পাওয়া যায়। এই সব কার্ডের তাঁদেরই থাকে, যাঁদের রাজ্য সরকার নিজে ভর্তুকি দিয়ে রেশন দিয়ে থাকে।
আর সব ধরনের কার্ডের মধ্যে RKSY II কার্ডটি সবথেকে শেষ ক্যাটেগোরির। এটি থাকা মানুষের সংখ্যাও অনেক। শহরের একটা বড় অংশের মানুষের এই কার্ড রয়েছে।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ বা RKSY II কার্ড কাদের থাকে?
আগেই বলেছি, রাজ্যের একটা বড় অংশের মানুষের RKSY II কার্ড রয়েছে। এই কার্ডের পুরো নাম হল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২। এই কার্ড তাঁদের থাকে, যাঁদের আর্থিক অবস্থা খুব ভাল নয়। আবার খুব খারাপও নয়। গরিবও নন। আবার ধনীও নন। সাধারণত নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের এই কার্জ রয়েছে।
এই কার্ডে মাসে কত কেজি চাল ও গম পাওয়া যায়?
অন্যান্য কার্ডের তুলনায় এই কার্ডে সুবিধা কিছুটা কম। পশ্চিমবঙ্গের রেশনের নিয়ম বলছে, এই কার্ড থাকলে মাসে এক কেজি চাল পাওয়া যায়। সেই সঙ্গে এক কেজি করে গমও পাওয়া যায় এই কার্ডে।
যদিও অনেক জায়গায় একটি RKSY II কার্ডে ২ কেজি চাল বা ২ কেজি গম দেওয়া হয়ে থাকে। তাই আপনার কাছে RKSY II কার্ড থাকলে এই হিসেবটা অবশ্যই মাথায় রাখুন। এটা মাথায় রেখেই নিন রেশন।
সুজি, চিনি ও ময়দা
এতদিন রেশনে শুধু চাল এবং গম পাওয়া যেত। তবে এবার অর্ধেক দামে এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। এমনটাই জানান হয়েছে।