নতুন আপডেটেড গোরিলা 450 মডেল আনল রয়্যাল এনফিল্ড।Royal Enfield-এর নতুন চমক। ২০২৬ ভার্সানের Guerrilla 450 এল বাজারে। আর তাতে রয়েছে বেশ কিছু আপডেট। সবচেয়ে বড় আকর্ষণ নতুন Apex ভ্যারিয়েন্ট। আগের তুলনায় আরও স্পোর্টি ও রাইডার-সেন্ট্রিক। গুয়াহাটিতে সংস্থার GRRR Nights উৎসবে এই মডেল রিলিজ হয়েছে।
নতুন Apex ভ্যারিয়েন্টের স্পেসালিটি কী?
নতুন Apex ভ্যারিয়েন্টে সবচেয়ে বড় পরিবর্তন রাইডিং পজিশনে। অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার একটু নিচে এবং সামনের দিকে এগনো। ফলে বাইকের স্ট্যান্স অ্যাগ্রেসিভ। 
সঙ্গে যোগ হয়েছে ১৭-ইঞ্চি Vredestein Centuro ST টায়ার। ভেজা বা কম গ্রিপের রাস্তাতেও ভালো ট্র্যাকশন পাবেন। ডিজাইনের ক্ষেত্রেও বদল রয়েছে। ফ্রন্ট কাউল, স্কাল্পটেড রিয়ার সিট কাউল, রিম টেপ এবং নতুন রঙ (Apex Red, Black, Green) পাবেন। তার ফলে বাইকে আরও শার্প লুক এসেছে।
ডুকাটি স্ক্র্যাম্বলার-এর মতো লুক?
ডিজাইনের দিক থেকে নতুন গোরিলা ৪৫০-র সঙ্গে ডুকাটি স্ক্র্যাম্বলারের অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বাইকপ্রেমীরা। বিশেষ করে রাউন্ড হেডল্যাম্প, মিনিমালিস্ট বডি, ট্যাঙ্কের শেপ, এমনকি কালার স্কিমেও; Ducati Scrambler-এর সঙ্গে সাদৃশ্য চোখে পড়ার মতো। তবে রয়্যাল এনফিল্ড নিজের স্টাইল বজায় রেখেই এই 'স্ক্র্যাম্বলার-ইনস্পায়ার্ড' লুক এনেছে। কম বাজেটে যাঁরা ডুকাটির ফিল নিতে চান, তাঁরা ভেবে দেখতেই পারেন। আগে এমন স্ক্র্যাম্বলার পেতে সাধারণ বাইককেই কাস্টমাইজ করতে হত। কিন্তু এখন কোম্পানিই এমন লুকে বাইক বিক্রি করছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
ইঞ্জিনের দিক থেকে তেমন কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই ৪৫২ সিসির লিকুইড-কুলড Sherpa ইঞ্জিন। 40 bhp পাওয়ার এবং 40 Nm টর্ক জেনারেট করে। সঙ্গে সিক্স-স্পিড গিয়ারবক্স।
তবে রাইডিং মোডে বদল এসেছে। 'Street' ও ‘Sport’ মোড রয়েছে। নতুন mode retention feature যোগ হয়েছে। এর ফলে বাইক আগে যে মোডে দাঁড় করিয়েছিলেন, সেই মোডেই ফের স্টার্ট হবে।
গ্রিপ সমস্যা মেটাতে বড় আপডেট
আগের মডেলে টায়ার গ্রিপ নিয়ে অনেকেই কম্পেইন করেছিলেন। সেটা এই ভেরিয়েন্টে বদলাচ্ছে বলে দাবি সংস্থার। Dash ও Flash ভ্যারিয়েন্টে নতুন CEAT Gripp XL টায়ার দেওয়া হচ্ছে। নতুন কম্পাউন্ড ও ট্রেড প্যাটার্ন। শুকনো ও ভেজা; দুই রাস্তাতেই গ্রিপ বেটার হয়েছে।
ফিচারে আপগ্রেড
৪-ইঞ্চির সার্কুলার TFT ডিসপ্লে। Google Maps বেসড ন্যাভিগেশন থাকছে। Android ব্যবহারকারীরা এখন ফোন আনলক না করেই ন্যাভিগেশন মিরর করতে পারবেন। পাশাপাশি Royal Enfield অ্যাপেও নতুন আপডেট এসেছে।
নতুন রঙ ও দাম
Dash ভ্যারিয়েন্টে নতুন Twilight Blue রঙ আনা হয়েছে। সঙ্গে হ্যান্ডগার্ড ও হেডলাইট গ্রিলের মতো অ্যাক্সেসরিও যোগ হয়েছে।
Apex ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ₹২.৪৯ লাখ থেকে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। ৩১ মার্চ, ২০২৬ থেকে সারা দেশে টেস্ট রাইড ও ডেলিভারি শুরু হবে।
| ভেরিয়েন্ট | রঙ | দাম (ex-showroom Chennai) |
|---|---|---|
| APEX | APEX Red | Rs 2,49,194 |
| APEX | APEX Black | Rs 2,56,387 |
| APEX | APEX Green | Rs 2,56,387 |
| Dash | Twilight Blue | Rs 2,49,194 |
| Dash | Shadow Ash | Rs 2,67,116 |
| Dash | Smoke Silver | Rs 2,67,116 |
| Dash | Peix Bronze | Rs 2,67,116 |
| Flash | Brava Blue | Rs 2,72,479 |
নতুন গোরিলা ৪৫০ ২০২৬ থেকে একটি বিষয় স্পষ্ট। একদিকে কমফর্টেবল সিটি রাইড। অন্যদিকে অ্যাগ্রেসিভ স্পোর্টি এক্সপেরিয়েন্স। দু'টিই টার্গেট করতে চাইছে Royal Enfield। ডুকাটি স্ক্র্যাম্বলার-এর মতো প্রিমিয়াম ডিজাইন এবং আর আকর্ষণীয় কালার দিয়েই সব বয়সের ক্রেতাদের টার্গেট করতে চাইছে রয়্যাল এনফিল্ড।